তরুণকান্তি দাস: ২১ জুলাইয়ে শহিদ দিবসের মঞ্চ থেকে গণপিটুনি ইস্যুতে সরব হয়েছিলেন তিনি৷ দায়ী করেছিলেন বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে৷ তারপর দুদিন আগে রাজস্থানের আলওয়ারের গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু ঘটনায় আবারও উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার নাম না করে বিজেপিকেই দায়ী করলেন তিনি৷
[মেডিক্যালে দাবি মানল কর্তৃপক্ষ, অনশন প্রত্যাহার পড়ুয়াদের]
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নে বলেন, ‘‘আমাদের ধর্ম আমরা সবাইকে নিয়ে চলি৷ আমাদের গণতন্ত্রের একটি কাঠামো আছে৷ গণতান্ত্রিক লড়াই না করে, ধর্মের রাজনীতি কেন করছি? দেশজুড়ে ধর্মের নামে অধর্ম হচ্ছে৷ এভাবে ধর্মের নামে বদনাম করা হচ্ছে৷’’ দেশজুড়ে ঘটে চলা গণপিটুনির ঘটনার নেপথ্যে ধর্মীয় মেরুকরণের রাজনীতিকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এভাবে দেশের সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর৷ নাম না করে বিজেপিকে এদিন কড়া আক্রমণ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷
[মেডিক্যাল কাণ্ডের জের, পদ খোয়ালেন স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা]
[মোদির জনপ্রিয়তার কমাতেই গণপিটুনির ঘটনা, বিস্ফোরক মন্ত্রী]
উল্লেখ্য, শুক্রবার রাতে রাজস্থানের আলওয়ারে আকবর খান ওরফে রাখবর নামে এক ব্যক্তি গরু নিয়ে যাচ্ছিলেন৷ তাঁর সঙ্গে ছিলেন আরও একজন৷ কিন্তু রাস্তার মাঝেই পাশের গ্রামের বাসিন্দারা তাঁদের পথ আটকায়৷ অভিযোগ, গ্রামেরই ৬-৭ জন বাসিন্দা ঘিরে ধরে তাঁদের৷ গরু পাচারকারী সন্দেহে শুরু হয় ব্যাপক মারধর৷ মারের চোটে রাস্তাতেই লুটিয়ে পড়েন আকবর ও তাঁর সঙ্গী৷ অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বেশ কিছুটা দেরিতে৷ আশঙ্কাজনক অবস্থায় রাস্তায় রাখবরকে ফেলে রেখে চা বিরতিও নেয়৷ তারপর ধীরে সুস্থে হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাখবরকে৷ তবে শেষরক্ষা হয়নি৷ পরিবারের দাবি, আরও আগে হাসপাতালে নিয়ে যাওয়া গেলে বাঁচানো সম্ভব হত তাঁকে৷ এই ঘটনায় ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ সাসপেন্ড করা হয়েছে এক পুলিশ আধিকারিককেও৷
সর্বশেষ খবর
-
প্রবল গতিতে বাইক চালানোই কাল! মর্মান্তিক দুর্ঘটনায় বাঁকুড়ায় মৃত্যু ৩ তরুণের, আশঙ্কাজনক আরও ২
-
পাক ক্রিকেটে ফের গড়াপেটা? বাবরদের ফোন কাড়লেন নতুন কোচ, তদন্ত শুরু পিসিবির
-
‘মুসলিম ন্যাটো’: আমেরিকার দক্ষিণ এশিয়া নীতি কি এই চুক্তিতে ছায়াপাত ঘটাতে পারে?
-
‘জ্বালানি চাহিদা মেটাতেই ভারত রুশ তেল কেনে’, ট্রাম্পের ‘রক্তচক্ষু’র মাঝেই গর্জন মস্কোর
-
রাতে নোটিস দিতে বাধা, সাতসকালে হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ! কোন মামলায়?