ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে রাজ্যে জুড়ে তুমুল অশান্তি। সন্ত্রাসের অভিযোগে শাসক-বিরোধী তরজায় যখন সরগরম রাজ্য রাজনীতি, তখন ফের অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গ রাজনীতিতে আবারও সৌজন্যের বার্তা দিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় পাম অ্যাভিনিউয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়িতে যান বর্তমান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। জানা গিয়েছে, রাজনীতি নয়, বরং বই, গান এসব নিয়ে কথা বলেছেন দুই রাজনৈতিক ব্যক্তিত্ব। বাইরে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন বুদ্ধ-জায়া মীরা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি দেখতে এসেছিলাম। উনি ভাল আছে। চোখের ট্রিটমেন্ট চলছে। এমনিতে ঠিকই আছেন। উনি ভাল আছেন শুনে ভাল লাগল।’
[সৌজন্যের রাজনীতি, অসুস্থ বুদ্ধদেবকে দেখতে তাঁর বাড়িতে মমতা]
বয়স সত্তর পেরিয়ে গিয়েছে অনেকদিন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এখন রীতিমতো অসুস্থ। অশক্ত শরীরে সরিয়ে আর রাজনীতির ঝক্কি পোহাতে চান না তিনি। সক্রিয় রাজনীতি থেকে পুরোপুরি নিজেকে সরিয়ে নিয়েছেন। সিপিএমের আর কোনও পদেই নেই বুদ্ধুবাবু। পলিটব্যুরো থেকে বহুকাল আগেই সরিয়ে দাঁড়িয়েছিলেন। বহু আবেদন-নিবেদন পর, সম্প্রতি দলের রাজ্য কমিটির দায়িত্ব থেকেও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অব্যাহতি দিয়েছে সিপিএম। মাস ছয়েক আলিমুদ্দিন স্ট্রিটেই আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সিপিএমের সদর দপ্তরেই অক্সিজেন সিলিন্ডার এনে চিকিৎসা হয়। খবর রাতে ফোনে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থায় খোঁজ খবর নেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক দিন বাদে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
[সৌজন্যের নজির, বুদ্ধদেবকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা মমতার]
জানা গিয়েছে, গত কয়েক দিনে ফের অসুস্থতা বেড়েছে বুদ্ধবাবুর। তাঁর শরীরটা একেবারেই ভাল যাচ্ছে না। সন্ধ্যায় আলিমুদ্দিন স্ট্রিটেও যেতে পারছেন না তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ফের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে তাঁর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার। বুদ্ধবাবুর পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি দেখতে এসেছিলাম। ঊনি ভাল আছেন। চোখের ট্রিটমেন্ট চলছে। এমনিতে ঠিকই আছেন। ঊনি ভাল আছেন শুনে ভাল লাগল।’
[পেনশন না ভালবাসা! কিসের টানে তিন বছর মায়ের দেহ আগলে রাখলেন শুভব্রত?]
বাম জমা্নার শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বরাবরের ঠিকানা পাম অ্যাভিনিউয়ের সরকারি আবাসন। এই আবাসনের দু কামরায় ফ্ল্যাটে থেকেই রাজ্যপাট সামলেছেন তিনি। গত মাসে এই ফ্ল্যাটটি মালিকানা বুদ্ধবাবুর দেওয়ার জন্য আবাসন সচিব খলিল আহমেদকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশে বুদ্ধবাবুর ফ্ল্যাটের মেরামতিতে উদ্যোগ নিয়েছে পূর্ত দপ্তর।
দেখুন ভিডিও:
[মানসিক অবসাদে ছাদ থেকে ঝাঁপ, মৃত্যু উঠতি মডেলের]
সর্বশেষ খবর
-
টাকা দিয়ে দেবীদর্শন! বদলের বঙ্গে বন্ধ হচ্ছে পুজোর ‘বিতর্কিত’ প্রিভিউ শো?
-
মন্দির ধসে পড়লেও নড়ানো যাচ্ছে না বজরংবলীকে! উজ্জয়িনীতে ‘অলৌকিক’ কাণ্ড, ভাইরাল ভিডিও
-
বনগাঁ আদালতে আইনজীবী সেজে প্রতারণা! ৩ জনকে আটক করল পুলিশ
-
৫ মাসে ২৩ ফাঁসির নির্দেশ, খুনের হুমকির মুখে সেই বিচারক বললেন, ‘ভয় পাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো’
-
১০ বছর ধরে দক্ষিণেশ্বরে সরকারি জমিতে বেসরকারি বাসের গ্যারেজ! কড়া পদক্ষেপ প্রশাসনের