সন্দীপ চক্রবর্তী: ইন্টার্ন চিকিৎসককে মারধরের জল বহুদূর গড়িয়েছে৷ মুখ্যমন্ত্রী আসরে নামার পরও সমস্যার জট কাটেনি৷ এবার আরও সদর্থক পদক্ষেপ নিতে মুখ্যমন্ত্রী চিকিৎসকদের খোলা চিঠি লিখলেন৷ তাতে আবেদন জানালেন, দূরদূরান্তের রোগীদের সঙ্গে সহযোগিতা করার৷ হাসপাতালগুলির পরিষেবা মসৃণভাবে চালানোর আবেদনও জানিয়েছেন ওই চিঠিতে৷
[আরও পড়ুন : ‘জয় শ্রীরাম ধ্বনির ভয়ে এনআরএসে যাননি মমতা’, ঘোলা জলে রাজনীতি দিলীপের]
সকালে এসএসকেএমে গিয়ে কর্মবিরতি প্রত্যাহার করে তিনি সকলকে কাজে ফেরার ৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন৷ বলেছিলেন, হাসপাতালের ডাক্তাররা নন, অচলাবস্থার জন্য দায়ী ‘বহিরাগত’রা৷ আর তাঁর এই মন্তব্যে যেন আগুনে আরও ঘি পড়ল৷ মুখ্যমন্ত্রীর নিঃশর্ত ক্ষমার দাবি তুলে গণইস্তফার পথে ইতিমধ্যেই হেঁটেছেন সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক৷ যদিও তাঁদের ইস্তফাপত্র গৃহীত হয়নি৷ বরং বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি জারি রয়েছে৷ ভুক্তভোগী হচ্ছেন সাধারণ রোগীরা৷ মৃত্যুর ঘটনাও কম নয়৷ চিকিৎসকদের এই প্রতিবাদকে সমর্থন করে শুক্রবার দেশজুড়ে কর্মবিরতি পালন করবেন এইমসের চিকিৎসকরা৷
আর এই পরিস্থিতিই আরও উদ্বেগ বেড়েছে মুখ্যমন্ত্রীর৷ রাজ্যের স্বাস্থ্য পরিষেবা গত ৩ দিনে অনেকটাই ক্ষতির মুখে পড়েছে৷ ক্ষমতায় আসার পর যাঁর হাত ধরেই ফিরেছিল রাজ্যের চিকিৎসার হাল, পরিকাঠামো উন্নয়ন৷ যার ফলে সরকারি হাসপাতালের উপর নির্ভরশীলতা ফিরে আসে রাজ্যবাসীর৷ সেই ইমেজে এমন একটা ঘটনা অনেক কিছুকে বিপাকে ফেলে দিতে পারে৷ সর্বোপরি ডাক্তারদের কর্মবিরতি, গণইস্তফা – এধরনের ধারাবাহিক আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ৷ তাই মুখ্যমন্ত্রী এবার খোলা চিঠি লিখলেন চিকিৎসকদের উদ্দেশে৷ আবেদন করলেন, পরিষেবা চালু করতে৷ সহযোগিতা করতে৷
[আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জের পালটা গণইস্তফা! পদত্যাগ সাগর দত্ত হাসপাতালের ৮ চিকিৎসকের]
এই সংক্রান্ত মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়া সময়সীমা বিকেল চারটে নাগাদ শেষ হলেও, চিকিৎসকরা তা মানেননি৷ তাই কীভাবে তাঁদের ফেরানো যায়, তা নিয়ে ইতিমধ্যেই নবান্নে জরুরি বৈঠকে বসেছেন তিনি৷ সঙ্গে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, স্বাস্থ্য সচিব এবং মুখ্যসচিব৷ এই মুহূর্তে রাজ্যের হাসপাতালগুলির পরিষেবা চালু করা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে৷
সর্বশেষ খবর
-
ফেডারেশনের বৈঠকে ইট থেকে ডিমবৃষ্টি, টলিপাড়ায় ধুন্ধুমারে কাকে দায়ী করলেন রুদ্রনীল?
-
২৫ হাজার ‘ঘুষে’র দাবি, না পেয়ে নাবালিকার জোড়া লাগা পা ভাঙলেন সরকারি হাসপাতালের চিকিৎসক!
-
তৃণমূলের ভাঙনে মোদির স্বপ্নপূরণ! ২৯-এর আগেই আসন পুনর্বিন্যাস কার্যকরে আসরে কেন্দ্র
-
প্রেম ফিকে হলেও বন্ধুত্ব চির-অমলিন, সম্পর্কের নয়া রসায়ন বাতলালেন তৃপ্তি দিমরি
-
মুখ্যমন্ত্রীর পদক্ষেপ, গতি পেল সেবক-রংপো রেল প্রকল্পের কাজ, জুড়ছে শিলিগুড়ি-সিকিম