ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বাংলা ভাষার উপর আক্রমণ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাতৃভাষার অপমান নিয়ে গর্জে উঠেছেন তিনি। প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার বাংলা অস্মিতা নিয়ে গান বাঁধলেন মমতা। লিখলেন, ‘ওঠো বজ্র কণ্ঠে, গাও বাংলার গান, এসো রক্ষা করো ভাষার সম্মান…।’ যা গেয়ে শুনিয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন।
গান লেখার পাশাপাশি মুখ্যমন্ত্রী কবিতাও লেখেন সে কথা প্রায় সবার জানা। বৃহস্পতিবার বিধানসভার রিক্রিয়েশন ক্লাবের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানিয়েছেন, মোট দেড় হাজার কবিতা তিনি ইতিমধ্যেই লিখে ফেলেছেন। সঙ্গে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, পুজোয় এবার তাঁর ১৭টা গান বেরবে। তখনই জানা যায়, বাংলা অস্মিতার উপর গান লিখেছেন মমতা। তার প্রাথমিক সুরও তৈরি হয়ে গিয়েছে।
বৃহস্পতিবার বিধানসভায় বাংলা ভাষার উপর আক্রমণ নিয়ে বিশেষ অধিবেশনে শাসক ও বিরোধী শিবিরের আক্রমণ-প্রতি আক্রমণে বেনজির সংঘাত তৈরি হয়। মুখ্যমন্ত্রী বিজেপিকে বাংলা বিরোধী বলে আক্রমণ করেন। সেই উত্তপ্ত পরিস্থিতির পর বিধানসভা স্টাফ রিক্রিয়েশন ক্লাবের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা। সেখানে তাঁকে খোশমেজাজেই দেখা যায়। নিজের কবিতা আবৃত্তি করে শোনান তিনি। বলেন, “মাঝেমাঝে হালকা হাসি ঠাট্টা করা দরকার।” তিনি আরও বলেন, “কাঞ্চন পারফর্ম করতে পারত তো। মদন ভালো গান গায়। (বলে নিজেই হেসে ফেললেন সিএম)। অনেকেই আছেন তারা ভাল পারফর্ম করতে পারেন।” কবিতা শুনিয়ে বলেন, “আমার পারফরমেন্স আমি করে দিয়ে গেলাম।”
সর্বশেষ খবর
-
বিপর্যয়ের আগে ‘টিকটক’ ভিডিও! নেপালে মা-পিসির খোঁজে হন্যে ভারতীয় বংশোদ্ভূত তরুণী
-
দুর্গাপুরের ভাঙা হল নেহরুর মূর্তি! ‘পুলিশকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিস্থাপন’, পুলিশকে ডেডলাইন কংগ্রেসের
-
আইএসএলের আগে বিরাট চমক, প্রাক্তন মোহনবাগানিকে সই করাল ইস্টবেঙ্গল
-
‘কেউ যেন আমাকে…’, মধ্যরাতে কলকাতায় ভূতুড়ে কাণ্ড! হাড়হিম অভিজ্ঞতা রণজয়ের
-
ব্যর্থ হলেও মার্কশিটে লেখা থাকবে না ‘ফেল’ শব্দটি, পড়ুয়াদের মনোবল বাড়াতে নয়া ভাবনা বিহার সরকারের