Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
Kolkata

মাদক খাইয়ে ‘বান্ধবী’কে ধর্ষণ, বাধা দিলে খুনের চেষ্টা! অভিযোগ অভিযুক্তের মা-বাবার বিরুদ্ধেও

পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৫, ২৩:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৫, ২৩:৪০

options
link
মাদক খাইয়ে ‘বান্ধবী’কে ধর্ষণ, বাধা দিলে খুনের চেষ্টা! অভিযোগ অভিযুক্তের মা-বাবার বিরুদ্ধেও zoom
প্রতীকী ছবি
Advertisement

অর্ণব আইচ: তরুণীকে নিজের বাড়িতে আটকে মাদক খাইয়ে ধর্ষণে অভিযুক্ত যুবক। প্রতিবাদ করতে গেলে তাঁকে শ্বাসরোধ করে খুনেরও অভিযোগ নির্যাতিতার। অভিযুক্ত ওই যুবকের মা-বাবাও! ইতিমধ্যেই পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা।

পুলিশ জানিয়েছে, ঘটনা গত বছরের। মুকুন্দপুরে নিজের বাড়িতে ওই তরুণীকে নিয়ে যান অভিযুক্ত যুবক। নির্যাতিতার দাবি, তাঁরা বন্ধু। আর সেখানেই তাঁকে মাদক জাতীয় বস্তু পানীয়র সঙ্গে মিশিয়ে খাওয়ানো হয় বলে অভিযোগ। তাতেই তিনি অচেতন হয়ে পড়েন। আর সেই সুযোগে ওই যুবক তাঁর উপর যৌন নির্যাতন চালান, একাধিক বার ধর্ষণ করেন বলে অভিযোগ। আরও অভিযোগ, প্রতিবাদ জানালে ওই যুবককে মদত জোগান তাঁর মা ও বাবা।

Advertisement

তরুণীর অভিযোগ, প্রথমে তাঁকে মারধর করা হয়। এর পর তাঁকে শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করেন তাঁর ওই ‘বন্ধু’ ও তাঁর পরিবারের লোকেরা। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেছেন যে, সম্প্রতি ওই তরুণী যুবকের বাড়িতে কথা বলার জন‌্য যান। অভিযোগ, তখন তাঁকে গলায় দড়ির ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয়। তিনি বাঁচার জন‌্য বাড়ির বাইরে চলে এলে তাঁকে রাস্তার উপরই বিবস্ত্র করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। তার পরই তিনি পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। এই ব‌্যাপারে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.