অর্ণব আইচ: খুঁজে পাওয়া যাচ্ছিল না পাওয়ার ব্যাংক। তা নিয়ে মদ্যপ যুবকের সঙ্গে তরুণীর বচসা। রাগের বশে তরুণীর উপর ছুরি নিয়ে হামলা যুবকের। তরুণীর হাত, গালে আঘাত লাগে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে অভিজিৎ সরকার এবং তার প্রেমিকা অঞ্জলি মদ্যপানের আয়োজন করে। তারই মাঝে অভিজিৎ মোবাইলের পাওয়ার ব্যাংক হারিয়ে ফেলেন। তাতেই রেগে যান। প্রেমিকার সঙ্গে বচসা বাঁধে। মুহূর্তের মধ্যে ছুরি হাতে প্রেমিকার উপর সে চড়াও হয় বলে অভিযোগ। গালে চোট পান। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চারটি সেলাই করা হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তরুণীকে।
[আরও পড়ুন: ‘দোষ থাকলে শাস্তি হোক’, যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় দাবি ধৃত সৌরভের বাবার]
এই ঘটনায় পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে। শুধুমাত্র পাওয়ার ব্যাংকে না পাওয়ার রাগে খুনের চেষ্টা নাকি এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
[আরও পড়ুন: সৌরভের সঙ্গে কীভাবে আলাপ হল নিহত স্বপ্নদীপের বাবার? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]
সর্বশেষ খবর
-
সন্ধেয় জ্ঞানেশের অপসারণ চেয়ে মিছিল, রাতেই গুঁড়িয়ে দেওয়া হল সিপিএম পার্টি অফিস!
-
হারের ভয়ে পারিবারিক ‘গড়’ রায়বরেলিতেও লড়তে চাননি রাহুল, বিস্ফোরক অখিলেশের দলের সাংসদ
-
মহালয়ার আগেই বর্ষার বিদায়ঘণ্টা! পুজো বৃষ্টিহীন? কী জানাল হাওয়া অফিস
-
ছুরির কোপেও অটল! ইজরায়েলের স্বাধীনতা দিবসে ‘বীর’ পাইলট মচ্ছর-মোদিকে আমন্ত্রণ নেতানিয়াহুর
-
পুজোর আগে খুশির খবর! সরকারি হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মীদেরও ৮.৩৩ শতাংশ বোনাস