অর্ণব আইচ: রাতের শহরে মদ্যপ যুবকদের দৌরাত্ম্য, রাস্তায় এক তরুণীকে কটুক্তি৷ প্রতিবাদ করে আক্রান্ত ওই তরুণীর হবু স্বামী ও পরিবারের লোকেরা৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ শহরতলির পাটুলিতে৷ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণীর পরিবারের লোকেরা৷ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বাকি তিনজন পলাতক৷
[ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আগুন আতঙ্ক, চাঞ্চল্য হাওড়ায়]
আক্রান্ত ওই তরুণীর বাড়ি পাটুলির রবীন্দ্রনগরে৷ চোখের সমস্যায় ভুগছেন তিনি৷ দিন কয়েক আগে হায়দরাবাদ থেকে অস্ত্রোপচার করিয়ে শহরে ফিরেছেন৷ ওই তরুণীর অভিযোগ, বাড়ির কাছেই একটি নির্মীয়মাণ বহুতলে রোজ রাতে মদের আসর বসে৷ মঙ্গলবার রাতে হবু স্বামীর সঙ্গে নিমন্ত্রণবাড়ি থেকে ফিরছিলেন তিনি৷ রাস্তায় ওই তরুণীকে দেখে কটুক্তি করে চারজন মদ্যপ যুবক৷ প্রতিবাদ করেছিলেন তাঁর হবু স্বামী৷ এরপরই অভিযুক্তেরা ওই যুবকের উপর চড়াও হয়৷ রীতিমতো রাস্তায় ফেলে শুরু হয় মারধর৷ এদিকে ততক্ষণে ওই তরুণীর চিৎকার শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন পরিবারের অন্য সদস্যরা৷ বাড়ির মেয়ে ও হবু জামাইকে বাঁচাতে গেলে তাঁদেরও বেধড়ক মারধর করা হয় অভিযোগ৷ ঘটনায় আতঙ্কিত আক্রান্ত তরুণী ও তাঁর পরিবারের লোকেরা৷
ওই তরুণীর মায়ের বক্তব্য, পাড়ার ওই নির্মীয়মাণ বহুতলটি সমাজবিরোধীদের ডেরা৷ রোজ রাতে মদ্যপান করে পাড়ায় অশান্তি করে একদল যুবক৷ ভয়ে মুখ খোলার সাহস পায়নি কেউই৷ মঙ্গলবার রাতের ঘটনার পর অবশ্য চারজনের বিরুদ্ধে পাটুলি থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তরুণীর পরিবারের লোকেরা৷ একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ৷ বাকি তিনজনের সন্ধানে তল্লাশি চলছে৷
[ স্ত্রী থাকতেও দ্বিতীয় বিয়ে করতে গিয়ে গণপিটুনির শিকার ব্যক্তি!]
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার