অর্ণব আইচ: তৃণমূল কংগ্রেসের নাম করে ভুয়ো ‘মিডিয়া সেল’-এর জালিয়াতি। লালবাজারের গোয়েন্দাদের হাতে ধরা পড়ল অভিযুক্ত। রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন এই বিষয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ধৃত অভিযুক্তের নাম সৌবির বন্দ্যোপাধ্যায়। সে হুগলির চুঁচুড়ার বাসিন্দা।
বহুদিন ধরেই অভিযোগ আসছিল যে, বিভিন্ন সরকারি আধিকারিকের কাছে ‘মিডিয়া সেল’-এর নাম করে মেল পাঠানো হচ্ছে। মেলের মাধ্যমে তাঁদের কাছ থেকে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়ার চেষ্টা করা হয়। কয়েকজন আধিকারিকের সন্দেহ হয়। তাঁরা দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান। তখনই জানা যায়, এই ধরনের কোনও মেলই দলের পক্ষ থেকে কোনও আধিকারিককে পাঠানো হয়নি। পুরোটিই ভুয়ো। দলের পক্ষে সাংসদ লালবাজারের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন। গোয়েন্দা-পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে যে, সৌবির বন্দ্যোপাধ্যায় নামে ওই ব্যক্তি ওই ভুয়ো মেল পাঠাচ্ছে। তাকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে আসা হয়। মঙ্গলবার আদালতে তোলা হলে তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। তাকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা হচ্ছে।
[বাংলায় এখন এক গাছে আম-আমড়া-কাঁঠাল ফলছে: মমতা]
এদিকে, হায়দরাবাদ পুলিশের নাম করে টাকা তোলার অভিযোগে মালদহের কালিয়াচক থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধৃত ব্যক্তির নাম পবনকুমার সিং। পুলিশ জানিয়েছে, পীযূশ মিশ্র নামে এক ব্যক্তি অভিযোগ জানিয়ে বলেন, এক ব্যক্তি তাঁকে ফোন করে নিজেকে হায়দরাবাদের সাইবার ক্রাইম বিভাগের আধিকারিক বলে পরিচয় দেয়। তাঁকে হুমকি দিয়ে তাঁর কমপিউটারের কিছু তথ্য জেনে নেয়। এর পর তাঁর কমপিউটার হ্যাক করতে শুরু করে সে। এরপর তাঁকে ফোন করে জানায়, তাঁর কমপিউটারের বহু তথ্য তাদের হাতে। এই সমস্যা থেকে বাঁচতে গেলে ৬ হাজার টাকা দিতে হবে। টাকা পাঠানোর পর পীযূশ বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তদন্ত করে পুলিশ পবন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
পূর্ব ভারতে প্রথম! অ্যাঙ্কেল প্রতিস্থাপনে নজির গড়ল কলকাতার হাসপাতাল
-
অ্যামি ভির্ককে লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি, রণবীর-করিনার সহ-অভিনেতাকে খুনের চেষ্টা!
-
অবসরের দেড় মাস আগে যাদবপুরের রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলকে অপসারণ, এবার দায়িত্বে কে?
-
জুসার-ব্লেন্ডারের দরকার নেই, রান্নাঘরের এই ৫ সরঞ্জামেই পান পুষ্টিকর ফলের রস
-
জলবায়ু পরিবর্তনের কুফল রুখতে ব্যর্থ! বিশ্বের ২০ শহরে তালিকায় ঠাঁই কলকাতারও