Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
আত্মহত্যা

রিহ্যাব সেন্টারে যুবকের আত্মহত্যা, চাঞ্চল্য বেহালার পর্ণশ্রীতে

রিহ্যাব সেন্টারের সামনে থেকে উদ্ধার রক্তাক্ত দেহ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০১৯, ১২:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০১৯, ১২:০৯

options
link
রিহ্যাব সেন্টারে যুবকের আত্মহত্যা, চাঞ্চল্য বেহালার পর্ণশ্রীতে zoom

অর্ণব আইচ:  বিছানায় সবজি কাটা নিয়ে মায়ের বকুনি। তারই জেরে পাড়ার পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক দশম শ্রেণির ছাত্রী। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বেহালার পর্ণশ্রী। এদিকে, রবিবার এই পর্ণশ্রী এলাকারই একটি রিহ্যাব সেন্টারে আত্মহত্যা করলেন এক যুবকের।

[ আরও পড়ুন: ভাগ্নেকে অপহরণ করে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, জালে অভিযুক্ত মামা]

পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম রাজীব চৌধুরি। তিলজলার সি এন রায় রোডের এই বাসিন্দার মদে আসক্তি ছিল। অতিরিক্ত মদ্যপানের কারণেই বিবাহিত ওই যুবকের সংসারে সমস্যা হয়। তিনি কোনও কাজও করতে পারতেন না।  গত ১৭ মার্চ পর্ণশ্রীর রবীন্দ্রনগরের একটি রিহ্যাব সেন্টারে ভরতি করা হয় রাজীবকে। ওই সেন্টারের কর্মীরা পর্ণশ্রী থানার পুলিশকে জানিয়েছেন, রবিবার দীর্ঘক্ষণ রাজীবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষপর্যন্ত রিহ্যাব সেন্টারের বাড়ির নিচে রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। নিয়মাফিক রাজীবেক বাড়ির লোককে খবর দেন রিহ্যাব সেন্টারের কর্তৃপক্ষ। মৃতদেহের ময়নাতদন্তও করা হয়। 

Advertisement

এদিকে, অন্য একটি ঘটনায় পর্ণশ্রীর মহেন্দ্র ব্যানার্জি রোডে বিছানার উপর বসে সবজি কাটছিল চুমকি মিস্ত্রি নামে এক কিশোরী। মা বকুনি দেওয়ায় রাত এগারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় সে। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় শুরু খোঁজাখুঁজি।  শেষপর্যন্ত বেহালার রবীন্দ্রনগরে একটি পুকুরের পাশে চুমকির চটি জোড়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা। রাত তিনটে নাগাদ ওই পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে পর্ণশ্রী থানার ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, আত্মহত্যা করেছে ওই কিশোরী। তদন্তে চলছে।

[ আরও পড়ুন: বিশ্ব বাংলা গেটের নিচে ডিজিটাল স্পেস, শহরে নতুন চমক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.