অর্ণব আইচ: স্রেফ সন্দেহের বশে এক নাবালককে খুন! ঘটনার ৯ বছর পর দোষী তারাচাঁদ সোনকার ওরফে রাজাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল আদালত। মঙ্গলবার খুনের দায়ে রাজাকে যাবজ্জীবন কারাদণ্ড, দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাস কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।
২০১৪ সালের নবমীর দিন উত্তর বন্দর এলাকার ফুলবাজারের কাছে একটি পরিত্যক্ত বাড়িতে ঘটে খুনের ঘটনাটি। সেখানেই থাকতেন ফুলি নামে ফুল বাজারের এক মহিলা ব্যবসায়ী। রাস্তা থেকে ‘কুড়িয়ে’ তিনি বিজয় নামে এক অনাথ নাবালককে নিজের কাছে নিয়ে যান। ফুলির সঙ্গে সম্পর্ক ছিল তারাচাঁদ সোনকারের। তাঁর সন্দেহ ছিল, ফুলির সঙ্গে ১৪ বছরের ওই কিশোরের কোনও সম্পর্ক আছে। তারই জেরে প্রথমে ফুলের ডাঁটা কাটার ধারালো অস্ত্র দিয়ে দোতলায় ফুলির পায়ে আঘাত করে। এর পর একতলায় এসে ঘুমন্ত ওই কিশোরের গলায় আঘাত করে খুন করে সে।
[আরও পড়ুন: Kolkata International Film Festival 2023: ফের রংমিলান্তি! কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শোভন-বৈশাখী]
প্রথমে উত্তর বন্দর থানা ও তার পর গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা এই তদন্তভার নেয়। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখার আধিকারিক সন্দীপ প্রামাণিক ছিলেন এই খুনের ঘটনার তদন্তকারী আধিকারিক। তল্লাশি চালিয়ে রাজাকে গ্রেপ্তার করা হয়। মামলায় ১৫ জন সাক্ষী দেন। সোমবার নগর দায়রা আদালত রাজাকে দোষী সাব্যস্ত করে। মঙ্গলবার খুনের দায়ে রাজাকে যাবজ্জীবন কারাদণ্ড, দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাস কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।
[আরও পড়ুন: সিজার লিস্টে উল্লেখই নেই! ইডির কাছে মাদুলি-আংটি-পৈতে ফেরত চাইলেন মানিক]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন