সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মব্যস্ত দিনে শহরে ফের বাস দুর্ঘটনা। মঙ্গলবার দুপুরে ফোর্ট উইলিয়ামের কাছে রেড রোডের উপর দুর্ঘটনাটি ঘটে। এক পথচারীর পায়ের উপর দিয়ে চলে যায় এসি বাস। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
[আরও পড়ুন: চিনা হরফে প্রচার, ভোটের বাজারে শহরের নজরে ‘চিনের প্রাচীর’]
পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে বেহালা পর্ণশ্রী থেকে হাওড়া যাচ্ছিল শীতাতপ নিয়ন্ত্রিত বাসটি। মেয়ো রোড পেরিয়ে ফোর্ট উইলিয়ামের কাছে যেতেই এক পথচারীকে পিষে দেয় বাসটি। পথচারীর পায়ের উপর নিয়ে বাসের চাকা চলে যায় বলে খবর। সঙ্গে সঙ্গে ছুটে আসেন অন্যান্য পথচলতি মানুষ। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর পরিচয় এখনও জানা যায়নি। ঘটনায় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। ফলে কর্মব্যস্ত দিনে অনেক নিত্যযাত্রীই সমস্যায় পড়েছেন। ঘটনাস্থলে ইতিমধ্যেই এসে পৌঁছেছে পুলিশ বাহিনী। যানজট সমস্যা মেটাতে দুর্ঘটনার কবলে পড়া বাসটিকে সেখান থেকে দ্রুত সরানোর চেষ্টা করা হচ্ছে। আটক করা হয়েছে বাসের চালককে। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ওই রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বাসটি সিগন্যাল ভেঙে এগিয়ে যাওয়াতেই ঘটনাটি ঘটেছে কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: নেই আধুনিক চিকিৎসার কোনও সরঞ্জাম, চূড়ান্ত অব্যবস্থা চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে]
উল্লেখ্য, দিন কয়েক আগেই পথ নিরাপত্তা সপ্তাহ পালন করেছে কলকাতা পুলিশ। পথ দুর্ঘটনা এড়াতে নানাভাবে সতর্ক করা হয় পথচারী থেকে গাড়ি চালক, প্রত্যেককেই। তা সত্ত্বেও একের পর এক দুর্ঘটনার সাক্ষী হচ্ছে কলকাতা।
সর্বশেষ খবর
-
কলকাতা, হাওড়ায় পুরভোট নভেম্বরের শেষেই! ৬০টি ওয়ার্ডে ভাগ হবে হাওড়া
-
১৬০ কোটির সন্দেহজনক লেনদেন, তৃণমূলের টাকাতেই বিমান-হেলিকপ্টার কেনে সংস্থা! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
-
দাঙ্গায় মদত, অপপ্রচার! বারুইপুর কাণ্ডে সুজন-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
-
ফের জ্বলছে হরমুজ! ২৪ ঘণ্টায় তৃতীয় জাহাজে হামলা, বিশ বাঁও জলে শান্তিচুক্তি
-
গুরুতর অসুস্থ রাজেশ শর্মা! ভর্তি হাসপাতালে, কী হয়েছে অভিনেতার?