অর্ণব আইচ: অনলাইনে খাবার অর্ডার করে জালিয়াতির শিকার এক যুবক। জানা গিয়েছে, ২৫৪ টাকা খাবার অর্ডার করার পর তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে ১১ হাজার টাকা। ইতিমধ্যেই গোটা বিষয়টি জানিয়ে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, হরিদেবপুরের বাসিন্দা ঋষভ ঘোষ নামে ওই যুবক মঙ্গলবার কাজের জন্য স্টুডিওতে ছিলেন। সেই সময় তিনি একটি ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করেন। কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও খাবার আসেনি। এরপর ইন্টারনেট খুঁজে ওই ডেলিভারি সংস্থার একটি নম্বর পান ওই যুবক। সেই নম্বরে ফোন করেন তিনি। ওই যুবক জানান, ফোনে তাঁকে জানানো হয় যে তাঁর মোবাইলে একটি লিংক পাঠানো হচ্ছে। সেই লিংকে ক্লিক করলেই খাবার বাবদ যে টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে তা ফেরত দেওয়া হবে।
কথা মতো মোবাইলে আসা লিংকে ক্লিক করেন ঋষভ। এরপরই কিছুক্ষণের জন্য হ্যাং হয়ে যায় ফোন। কিছু বুঝে ওঠার আগেই ব্যাংক থেকে উধাও হয়ে যায় ১১ হাজার টাকা। প্রথম দফায় তোলা হয় সাড়ে সাত হাজার টাকা। পরের দফায় বাকিটা। ব্যাংকে যোগাযোগ করলে ঋষভ জানতে পারেন যে মুম্বই থেকে তোলা হয়েছে এই টাকা। এরপর বুধবার সকালে গোটা বিষয়টি জানিয়ে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
[আরও পড়ুন: প্রতিবন্ধী কামরায় চড়লেই গ্রেপ্তার, রেলের অভিযানে নাকাল যাত্রীরা]
এই ঘটনা প্রথম নয়, আগেও প্রায় একই কায়দায় রেস্তরাঁর টেবিল বুকিং করতে গিয়ে প্রতারিত হয়েছিলেন এক জন। অনলাইন শপিংয়ের ক্ষেত্রেও এহেন ঘটনা ঘটেছে। শেষ কয়েকদিনে বিভিন্ন কায়দায় সাইবার প্রতারণার শিকার হয়েছেন শহরবাসী। যাদবপুর, কড়েয়া, নেতাজি নগর এবং চারুমার্কেট এলাকার একাধিক ব্যাংক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে টাকা। ইতিমধ্যেই থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছেন ৪৪ জন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
শিবের মাথায় জল ঢেলে ফেরার পথে বাসের ধাক্কা! মুর্শিদাবাদে মৃত ১,গঙ্গায় নেমে নিখোঁজ কিশোর
-
‘সুপারম্যান’ গিলের ক্যাচে মুগ্ধ ক্রিকেটবিশ্ব, আউটে অবাক লঙ্কান ব্যাটারও, ভাইরাল ভিডিও
-
মোদির ভাষণের পর জন্ম ‘দিমাগি নকশাল পার্টি’র, লক্ষ ফলোয়ার পার হতেই উধাও অ্যাকাউন্ট!
-
‘আমার চেয়ে ও ওঁর সন্তানদের বেশি ভালোবাসে’, প্রেস সচিব লেভিটের পদত্যাগে ‘মন খারাপ’ ট্রাম্পের!
-
পুরী থেকে পুলিশের জালে, দিলীপ মণ্ডলের বিরুদ্ধে মামলার পর মামলা! রক্ষাকবচ চেয়ে ছুটলেন হাই কোর্টে