অর্ণব আইচ: প্রেমিকার নামে ‘কুৎসা’। আর তা নিয়েই মদের আসরে বন্ধুদের মধ্যে গোলমাল। গোলমালের জেরে রিভলবার নিয়ে দুই বন্ধুর উপর হামলা চালাল এক তরুণ। এই ঘটনায় সোনু হরি ও বিনয় হেলা নামে দু’জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, পূর্ব কলকাতার ফুলবাগানের কাদাপাড়ায় ঘটে এই ঘটনাটি। এখানেই শীতলাপুজোকে কেন্দ্র করে উৎসব চলছিল। মঙ্গলবার রাতে সেখানেই মদ্যপান করছিল কয়েকজন যুবক। মদ্যপানের আসরে এক তরুণ অন্য তরুণের প্রেমিকার নামে কুৎসা গাইতে শুরু করে। তা নিয়ে দু’জনের মধ্যে গোলমাল হতে শুরু হয়। তাতে যোগ দেয় আরও একজন।
অভিযোগ, দীপক হরি নামে ওই তরুণের উপর প্রথমে হামলা করা হয়। তিনি প্রতিবাদ জানিয়ে ধাক্কাধাক্কি করেন। তখনই অভিযুক্ত সোনু ও বিনয় একটি রিভলবার নিয়ে ফিরে আসে। সেটি দেখিয়ে তারা ভয় দেখায়। এর পর রিভলবারের বাঁট দিয়ে ওই যুবকের মাথায় সজোরে আঘাত করে দু’জন। রক্তাক্ত অবস্থায় দীপককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই ফুলবাগান থানায় অভিযোগ দায়ের হয়। বুধবার সকালে এলাকায় তল্লাশি চালিয়ে সোনু ও বিনয়কে পুলিশ গ্রেপ্তার করে। দু’জনকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
এক কাপ চায়েই প্রাণরক্ষা! ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বিপর্যস্ত নেপাল থেকে ফিরলেন বর্ধমানের পর্যটক
-
৭০০ বাস ‘ব্যবহারের অযোগ্য’, অমিল চালক-কন্ডাক্টরও, পুজোর আগে কি চালু হবে ‘পিঙ্ক কার্ড’?
-
২৫৮ জন যাত্রী-সহ সমুদ্রে ডুবল বোট! সাইপ্রাসে মর্মান্তিক দুর্ঘটনা, শুরু উদ্ধারকাজ
-
চিন সীমান্ত ছিল ৫ মিনিট দূরেই! নেপালের ফ্রেন্ডশিপ ব্রিজ পেরতে পেরেছিলেন শর্মিষ্ঠা? স্ত্রীর চিন্তায় দিশেহারা শুভ্রাংশু
-
পাক ম্যাচে বিরাট ভুল, কুলদীপের উপর রেগে আগুন সূর্য, ভাইরাল ভিডিওর নেপথ্যে কোন ঘটনা?