স্টাফ রিপোর্টার: ফেসবুকে আলাপ৷ সেখান থেকেই চাকরি দেওয়ার প্রতিশ্রুতি৷ সোশ্যাল মিডিয়ায় অপরিচিত ব্যক্তির প্রলোভনে পা দিয়ে আক্রান্ত হলেন এক তরুণী৷ চাকরির টোপ দিয়ে তরুণীকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ তাঁর ‘ফেসবুক ফ্রেন্ড’ ওই যুবকের বিরুদ্ধে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোদপুরের বাসিন্দা বছর ২৮-এর ওই তরুণীর সঙ্গে বেশ কয়েকদিন আগে ফেসবুকে আলাপ হয় ওই যুবকের৷ ফেসবুক অ্যাকাউন্টে ওই যুবকের নাম ছিল চিত্তরঞ্জন পাত্র৷
কয়েকদিনের আলাপের পর তরুণীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয় ওই যুবক৷ আর সেই টোপে পা দেন ওই তরুণীও৷ পুলিশকে তরুণী জানিয়েছেন, চাকরি দেওয়ার নাম করে তাঁকে বেনিয়াপুকুরের একটি হোটেলে নিয়ে যায় ওই যুবক৷ ওই হোটেলের ঘরেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ জানিয়েছেন তিনি৷ ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ বেনিয়াপুকুর থানা ও লালবাজারের উইমেনস গ্রিভেন্স সেল যৌথভাবে তদন্ত করছে৷
সর্বশেষ খবর
-
যাদবপুরে বৈঠক শেষে বেরনোর সময় পড়ে গেলেন উপাচার্য! ‘নাটক করছেন’, দাবি বিক্ষোভকারীদের
-
কাপড়ের ব্যবসা, শিবপুরের ঘিঞ্জি এলাকায় বাস, বানাতেন জাল নথিও, সীমান্তে ধৃত কে এই আফগান যুবক?
-
বাবা পরিযায়ী শ্রমিক, বহু কষ্টে পড়াশোনা, নিটে সফল আতাউলের স্বপ্ন হৃদরোগ বিশেষজ্ঞ হওয়া
-
ফি বৃদ্ধি, হয় না ক্লাস! পাক বিশ্ববিদ্যালয়ে তুলকালাম, পড়ুয়াদের বিক্ষোভের মাঝেই গুলি সেনা আধিকারিকের
-
লক্ষ্য পাহাড়ের উন্নয়ন, এবার কলকাতায় শমীকের সঙ্গে বৈঠকে গোর্খা নেতা গুরুং