সুব্রত বিশ্বাস: চলবে মেরামতির কাজ। সেই কারণে সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় ফের বাতিল একাধিক ট্রেন। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। ফলে প্রবল ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীরা।
রেল সূত্রে খবর, লাইনের কাজের জন্য ফের শিয়ালদহ থেকে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাত বারোটা থেকে পরের দিন অর্থাৎ রবিবার সকাল ছটা পর্যন্ত বহু ট্রেন বাতিল থাকবে। রাতে ও ভোরে বাতিল থাকবে দু জোড়া বনগাঁ লোকাল, পাঁচ জোড়া ডানকুনি লোকাল, এক জোড়া করে বারাসত লোকাল, দত্তপুকুর লোকাল হাসনাবাদ লোকাল। এর পাশাপাশি একটি করে নৈহাটি, বিবাদী বাগ লোকাল বাতিল হবে ওই সময়। এছাড়া দশটি লোকাল ট্রেন স্বল্প দূরত্বে চলবে, ঘুরপথেও চলবে বেশ কিছু ট্রেন।
[আরও পড়ুন: মেনুতে মৌরলা-ইলিশ, কুমড়ো ফুলের বড়া! ‘খাদ্যরসিক’ বুদ্ধবাবুকে স্মরণ পুরুলিয়ার পাচকের]
প্রসঙ্গত, প্রতিদিন শিয়ালদহ থেকে বনগাঁ, হাসনাবাদ, মেইন শাখায় ট্রেনে কয়েকলক্ষ মানুষ যাতায়াত করেন। এই ট্রেন বাতিলে স্বাভাবিকভাবেই প্রবল সমস্যায় পড়তে হবে তাঁদের। ট্রেন বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্ত করায় বাড়বে ভিড়। গন্তব্যে পৌঁছতে রীতিমতো নাজেহাল হওয়ার আশঙ্কায় যাত্রীরা। কেন বারবার মেরামতির নামে ট্রেন বাতিল? এই প্রশ্ন তুলেই রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা।
[আরও পড়ুন: নেওয়া হবে না গান স্যালুট, বুদ্ধবাবুর ইচ্ছেকে সম্মান জানিয়ে সিদ্ধান্ত আলিমুদ্দিনের]
সর্বশেষ খবর
-
কাউন্সেলিং শেষ, শীঘ্রই চিকিৎসকদের সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ! বড় ইঙ্গিত স্বাস্থ্যকর্তার
-
কোহলির থেকে বেশি গুরুত্বপূর্ণ বুমরাহ! সবার উপরে কে? ভারতের সর্বকালের সেরা বাছলেন অশ্বিন
-
ভয়াল ভাঙন! রতুয়ায় গঙ্গাবক্ষে তলিয়ে গেল স্কুলের একাংশ
-
টিনটিন না অ্যাসটেরিক্স? কমিকসের দ্বন্দ্ব সমাস
-
খেলার মাঝে পিষে দিল পিচ রোলার! গুরুগ্রাম ক্রিকেট অ্যাকাডেমিতে মর্মান্তিক মৃত্যু খুদে ক্রিকেটারের