Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬
Kolkata

একের পর এক বিস্ফোরণ, আনন্দপুরে দাউদাউ করে জ্বলছে ঝুপড়ি

আনন্দপুরে ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। একের পর এক বিস্ফোরণ। কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা। আতঙ্কে ছোটাছুটি স্থানীয় বাসিন্দাদের।  দমকলের ১০টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। কীভাবে ওই ঝুপড়িতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে আনাই আপাতত প্রাথমিক লক্ষ্য দমকলকর্মীদের। কারণ, আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০

options
link
একের পর এক বিস্ফোরণ, আনন্দপুরে দাউদাউ করে জ্বলছে ঝুপড়ি zoom
আনন্দপুরে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড

নিরুফা খাতুন: আনন্দপুরে ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। একের পর এক বিস্ফোরণ। কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা। আতঙ্কে ছোটাছুটি স্থানীয় বাসিন্দাদের।  দমকলের ১০টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।

রবিবার বেলা ১১টা নাগাদ আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তার পরই বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালর কাছে ঝুপড়িতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা প্রায় গোটা ঝুপড়িকে গ্রাস করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় বাইপাস সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যে একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। স্থানীয়দের দাবি, ঝুপড়িতে থাকা সিলিন্ডার বিস্ফোরণ ঘটছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: হাতুড়ে ডাক্তার থেকে জমি ‘লুটেরা’ শাহজাহানের ভাই সিরাজ, ‘তৃণমূলের কেউ নন’, দাবি পার্থ-সুজিতের]

খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও। কীভাবে ওই ঝুপড়িতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে আনাই আপাতত প্রাথমিক লক্ষ্য দমকলকর্মীদের। কারণ, আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন ঝুপড়ির বাসিন্দারা। চোখের সামনে বাসস্থানে অগ্নিকাণ্ড মাথায় হাত ঝুপড়িবাসীর। কান্নাকাটির রোল। আগুনের গ্রাস থেকে শেষ সম্বলটুকু বাঁচাতে ব্যস্ত স্থানীয়রা।

[আরও পড়ুন: ‘জমি নিয়ে থাকলে ফেরত দিন’, সন্দেশখালি গিয়ে অভিষেকের বার্তা শোনালেন সেচমন্ত্রী]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.