Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Kolkata Fire

টলিপাড়ার তারকাদের বহুতল আবাসনে আগুন, পাঁচতলা থেকে গলগল করে বেরল ধোঁয়া

স্বাভাবিকভাবেই বাসিন্দারা হুড়োহুড়ি করে নেমে যান নিচে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১৩:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১৩:৪১

options
link
টলিপাড়ার তারকাদের বহুতল আবাসনে আগুন, পাঁচতলা থেকে গলগল করে বেরল ধোঁয়া zoom
কলকাতায় তারকাদের আবাসনে আগুন।
Advertisement

ইএম বাইপাসের কাছে টলিপাড়ার তারকাদের আবাসনে আগুন (Kolkata Fire)! সোমবার সকালে আচমকাই পাঁচতলা ব্যালকনিতে দাউদাউ করে আগুন দেখতে পান বাসিন্দা ও নিরাপত্তারক্ষীরা। স্বাভাবিকভাবেই বাসিন্দারা হুড়োহুড়ি করে নেমে আসেন নিচে। খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি ঘটনাস্থলে যায় ২ টি ইঞ্জিন। শেষ পাওয়া খবর অনুযায়ী, আয়ত্তে এসেছে আগুন। কালো ধোঁয়ায় মুড়েছে চারপাশ। 

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইএম বাইপাসের কাছের এই বিলাসবহুল আবাসনের বাসিন্দা বহু তারকা। রাজ-শুভশ্রী থেকে রচনা বন্দ্যোপাধ্যায়, অঙ্কুশ, সকলেই এই আবাসনের বাসিন্দা। সোমবার সকালে সেই আবাসনের একটি টাওয়ারের পাঁচতলার ব্যালকনিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্ক ছড়ায়। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে নিচে নেমে আসেন বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২ টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। বেশ কিছুক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি।

তবে কীভাবে আগুন (Kolkata Fire) লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এসি থেকেই এই আগুন। দমকল কর্মীদের তরফে জানা গিয়েছে, বহুতলের অগ্নি নির্বাপণ ব্যবস্থা সঠিকভাবে কাজ করায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনই স্পষ্ট করে বলা সম্ভব নয় বলেই জানিয়েছেন দমকল আধিকারিকরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.