Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Massive fire broke out in a factory of Tangra

দাউদাউ করে জ্বলছে ট্যাংরার প্লাস্টিক কারখানায়, ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে সমস্যায় দমকল

কীভাবে ওই কারখানায় আগুন লাগল, তা এখনও জানা যায়নি। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২২, ১০:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২২, ১০:৫২

options
link
দাউদাউ করে জ্বলছে ট্যাংরার প্লাস্টিক কারখানায়, ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে সমস্যায় দমকল zoom
ছবি: প্রতীকী
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে ফের কলকাতায় অগ্নিকাণ্ড। ট্যাংরায় প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকে। কীভাবে ওই কারখানায় আগুন লাগল, তা এখনও জানা যায়নি। 

শনিবার সকালে ট্যাংরার ওই প্লাস্টিক কারখানা থেকে প্রথমে কালো ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা দেখতে পান তাঁরা। কারখানায় দাহ্য পদার্থ মজুত থাকায় হু হু করে আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। একে একে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয় দমকলকে।

Advertisement

[আরও পড়ুন: পরীক্ষা শুরুর ১ ঘণ্টা ১৫ মিনিট যাওয়া যাবে না শৌচালয়ে, মাধ্যমিকে প্রশ্নফাঁস ঠেকাতে কড়া পর্ষদ]

শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও ওই প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কীভাবে ওই কারখানাতে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। কারখানায় যথোপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত সোমবার বিকেল চারটে নাগাদ হাওড়ার জালান কমপ্লেক্সের একটি তুলোর গুদাম থেকে কালো ধোঁয়া বেরতে দেখা যায়। তার ফলে সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। তুলোর গুদামে দাহ্য পদার্থ থাকায় আগুন পাশেও ছড়িয়ে পড়ে। পরপর দু’টি গুদামকেই আগুন গ্রাস করে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। কারখানার পাঁচিল ভেঙে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক ক্ষতি হয় ওই কারখানায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ট্যাংরায় আগুনে পুড়ে ছাই প্লাস্টিক কারখানা।

[আরও পড়ুন: ‘ওদের খাবার দিয়েছি আমি, আপনি নন’, জ্যোতিরাদিত্যকে কটাক্ষ রোমানিয়ার মেয়রের, ভাইরাল ভিডিও]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.