Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Massive fire broke out in Topsia's chemical factory

মেটিয়াবুরুজের পর তপসিয়া, ট্রান্সফর্মার থেকে পাশের রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

যুদ্ধকালীন তৎপরতায় শুরু আগুন নেভানোর কাজ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৩, ১৯:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৩, ১৯:৫৭

options
link
মেটিয়াবুরুজের পর তপসিয়া, ট্রান্সফর্মার থেকে পাশের রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড zoom
ছবি: প্রতীকী

নিরুফা খাতুন: সন্ধের কলকাতায় ফের অগ্নিকাণ্ড। মেটিয়াবুরুজের পর তপসিয়ায় আগুন। ট্রান্সফর্মার থেকে পাশের রাসায়নিক কারখানায় আগুন ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু আগুন নেভানোর কাজ।

শুক্রবার সন্ধেয় তপসিয়া রোডে একটি ট্রান্সফর্মারে বিস্ফোরণ হয়। তারপরই দেখা যায় ট্রান্সফর্মারের পাশে থাকা রাসায়নিক কারখানায় আগুন লেগে যায়। দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা প্রায় গোটা কারখানা গ্রাস করে।

Advertisement

[আরও পড়ুন: বাম আমলের চিংড়িঘাটা ফ্লাইওভারের নকশায় গলদ, বিপদের আশঙ্কায় ভেঙে ফেলার সিদ্ধান্ত পুরসভার]

মেটিয়াবুরুজের ঘটনা থেকে শিক্ষা নিয়ে তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ন’টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঠিক কতটা ক্ষয়ক্ষতি হল, স্বাভাবিকভাবেই তা এখনও স্পষ্ট নয়।

[আরও পড়ুন: চিনের ক্লাব ছেড়ে দিল লোবেরাকে, কিন্তু পাচ্ছে না ইস্টবেঙ্গল]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.