সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালীপুজোর দিন ভয়াবহ অগ্নিকাণ্ড মহানগরে। জহরলাল নেহেরু রোডের জীবন সুধা বিল্ডিংয় গ্রাস করে আগুনের লেলিহান শিখা। পুড়ে ছাই হয়ে যায় ব্যাঙ্কের সার্ভার রুম।
[পথ থেকে বহুতল, দীপাবলিতে কড়া নজরদারি পুলিশের]
দমকল সূত্রে খবর, এদিন সকাল ১০.২৫ মিনিট নাগাদ ওই বিল্ডিংয়ের ১৬ তলার একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে আগুন লাগে। আগুন দ্রুত অন্য তলগুলির দিকে এগোতে থাকে। দফায় দফায় ঘটনাস্থলে যায় দমকলের ৮টি ইঞ্জিন। যায় পুলিশও। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। কালীপুজোয় ছুটি থাকায় এদিন ফাঁকা ছিল অফিস। তাই এই ঘটনায় কারও হতাহত হওয়ার খবর নেই। তবে বহুতলে তল্লাশি চালাচ্ছেন দমকলকর্মীরা। এখনও পর্যন্ত কারও আটকে থাকার খবর পাওয়া যায়নি।
ইতিমধ্যে খালি করা হয় আশেপাশের এলাকায়। নিকটবর্তী বাড়িগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, তবে প্রতিষ্ঠানটির সার্ভার রুমে যান্ত্রিক গোলযোগের জন্য আগুন লাগে বলেই মনে করছে দমকল। আগুন এতটাই ছড়িয়ে পড়েছে যে তা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। ইতিমধ্যে আগুনের তাপে বিল্ডিংয়ের কাচ গলে খসে পড়ছে। দিনের ব্যস্ত সময়ে ওই এলাকায় এমন ঘটনায় সৃষ্টি হয়েছে প্রবল যানজটের।
[শব্দবাজি রুখতে শহরে নামছে পুলিশের ‘অটোবাহিনী’]
সর্বশেষ খবর
-
গুচ্ছ গুচ্ছ ভুয়ো সিমে দেশজুড়ে সাইবার প্রতারণা! বনগাঁয় গ্রেপ্তার এজেন্ট, খোঁজ আরও ৪ জনের
-
পচা মাংস, ছত্রাকে ঢাকা আলু! ডাহা ফেল পার্ক স্ট্রিটের নামী রেস্তরাঁ-দোকান, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
-
আর রাম বলা যাবে না ওল্ড মঙ্ককে! হাই কোর্টকে জানাল FSSAI
-
এক সপ্তাহ কথা বলেনি, রাগে প্রেমিকার বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন মদ্যপ প্রেমিক! তারপর…
-
বন্ধ বাংলাদেশ প্রিমিয়ার লিগ, তবু বোর্ডের কোন সিদ্ধান্তে ক্রিকেটারদের মুখে হাসি?
