সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়াল আতঙ্ক। বুধবার দুপুরে পার্ক সার্কাসের রাইফেল রেঞ্জ রোড এলাকায় বেশ কয়েকটি অস্থায়ী দোকানে ভয়াবহ আগুন লাগে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকলের কর্মীরা।
[আরও পড়ুন: নির্বাচনে খারাপ ফলাফলের জের, নিরাপত্তা ছেড়ে জনসংযোগে ব্যস্ত আলিপুরদুয়ারের বিধায়ক]
শিয়ালদহ শাখার ট্রেন লাইনের কাছেই এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় সেখানকার বাসিন্দাদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, ওই অস্থায়ী দোকানগুলিতে প্রচুর পরিমাণ বাঁশ, কাঠ ও প্লাইউড মজুত ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দ্রুত গতিতে চলছে আগুন নেভানোর কাজ। যদিও দমকলের ভূমিকায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, খবর দেওয়ার প্রায় একঘণ্টা পর সেখানে দমকল বাহিনী এসে পৌঁছায়। তাছাড়া আগুন যে ভযাবহ রূপ নিয়েছে, তাতে কেবল দুটি ইঞ্জিনে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা কোনওভাবেই সম্ভব নয়।

আশেপাশের অনেকখানি এলাকায় আগুন ছড়িয়ে পড়ে বলে খবর। এমনকী পার্শ্ববর্তী বহুতলে আগুন ছড়িয়ে পড়ারও আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানা না গেলেও ওই অস্থায়ী দোকানের ব্যবসায়ীদের বিপুল পরিমাণ ক্ষতির আশঙ্কারই করা হচ্ছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঠিক কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট করে জানাতে পারেননি দমকলের কর্মীরা। তবে দ্রুত আগুন নেভাতে এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আগুন লাগায় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সবরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচলও। বালিগঞ্জ স্টেশন থেকে ট্রেন চালানোর চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, সোমবারই পার্ক স্ট্রিটের এক নামী রেস্তরাঁয় সিলিন্ডার ফেটে আগুন লাগার ঘটনায় ছড়িয়েছিল চাঞ্চল্য। এবার ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্কিত পার্ক সার্কাসের বাসিন্দারা।
ছবি: পিন্টু প্রধান
[আরও পড়ুন: ‘বিজেপির জন্য আরও সুখবর অপেক্ষা করছে’, মুনমুন-রিয়াকে সঙ্গে নিয়ে পোস্ট অনুপমের]
সর্বশেষ খবর
-
সম্মুখ সমরে সইফ-অক্ষয়, কেমন হল ‘হ্যায়ওয়ান’? রইল রিভিউ
-
পুজোর থিমে শুভেন্দুর নন্দীগ্রাম থেকে নবান্ন যাত্রা! অনন্য উদ্যোগকে বিশেষ শুভেচ্ছা মোদি-মুর্মুর
-
একমাত্র দেশ হিসেবে টেস্ট র্যাঙ্কিংয়ে শূন্য পয়েন্ট! আইসিসি’র শাস্তিতে লজ্জার নজির গড়ার পথে পাকিস্তান
-
নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা ঋতপন্থী তৃণমূলের, প্রতীক যুদ্ধের আবহে মমতার প্রার্থীকে চ্যালেঞ্জ করবেন কারা?
-
২৫০ কোটির ব্লকবাস্টার ‘হনুমান অংশ’-এর পর তুলসীদাসকে নিয়ে ছবি, আধ্যাত্মিক সিনেমাতেই মোক্ষলাভ!