সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুস্থ হয়ে উঠেছেন রূপা গঙ্গোপাধ্যায়৷ রবিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন চিকিৎসকরা৷ তবে তাঁকে পুরোপুরি বিশ্রাম নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷
গত শুক্রবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিজেপি নেত্রী৷ তাঁকে ভর্তি করা হয় শহরের এক বেসরকারি হাসপাতালে৷ চোখে কিছু দেখতে পাচ্ছিলেন না বলেও জানা যায়৷ চিকিৎসকরা এক বিবৃতিতে জানান, ব্রেন হেমাটোমার কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী-সাংসদ৷ তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল৷ পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে৷ রবিবার তিনি অনেকটাই সুস্থ৷ কোনওরকম শারীরিক সমস্যা প্রায় নেই বললেই চলে৷ আর তাই তাঁকে ছাড়ার সিদ্ধান্ত নিলেন চিকিৎসকরা৷
নেত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ছিলেন যাঁরা, তাঁদের ধন্যবাদ জানানো হয়েছে রাজ্য বিজেপির তরফে৷
সর্বশেষ খবর
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম