Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
বঙ্গে পালাবদল
Kolkata Municipal Corporation

মেয়র পারিষদ বৈঠকের পর বাতিল পুরসভার মাসিক অধিবেশন, ছাব্বিশে তৃণমূলের ভরাডুবির জের?

এর আগে কলকাতা পুরসভার নির্ধারিত মেয়র পারিষদ বৈঠক বাতিল হয়ে যায়। গত ১৮ মে, সোমবার এই বৈঠক হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৬, ১৬:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৬, ১৬:০৪

options
link
মেয়র পারিষদ বৈঠকের পর বাতিল পুরসভার মাসিক অধিবেশন, ছাব্বিশে তৃণমূলের ভরাডুবির জের? zoom
মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের

ছাব্বিশের বিধানসভা ভোটে বাংলায় ভরাডুবি হয়েছে তৃণমূলের। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাজ্য দখল করেছে বিজেপি। রাজনৈতিক পালাবদলের প্রভাবে এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) অন্দরে ব্যাপক টানাপোড়েন। এই পরিস্থিতিতে বাতিল পুরসভার মাসিক অধিবেশন। বৃহস্পতিবার পুরসভার সচিব এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানান।

শুক্রবারের পুর অধিবেশন স্থগিত করা হয়। বিজ্ঞপ্তিতে বৈঠক স্থগিতের কোনও কারণ উল্লেখ করা হয়নি। কবে ফের বৈঠক হবে, তা এখনও স্পষ্ট নয়।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবারের পুর অধিবেশন স্থগিত করা হয়। বিজ্ঞপ্তিতে বৈঠক স্থগিতের কোনও কারণ উল্লেখ করা হয়নি। কবে ফের বৈঠক হবে, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

KMC-Notice

এর আগে কলকাতা পুরসভার নির্ধারিত মেয়র পারিষদ বৈঠক বাতিল হয়ে যায়। গত ১৮ মে, সোমবার এই বৈঠক হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুর কমিশনার স্মিতা পাণ্ডের বৈঠকের জন্য সময় দিতে পারবেন না। সে কারণেই বৈঠক বাতিল করে দেওয়া হয়। এরপর মেয়র ফিরহাদ হাকিমের তরফ থেকেও বৈঠক বাতিলের কথা জানিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে নতুন দিনক্ষণ স্থির করা হবে। সেই সময় আবারও জানিয়েও দেওয়া হবে।

সূত্রের খবর, নির্বাচনে ভরাডুবির পর থেকেই নাকি মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে পুর কমিশনার স্মিতা পাণ্ডের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সে কারণে সম্ভবত প্রশাসনিক অচলাবস্থা তৈরির পরিস্থিতি তৈরি হতে পারে। আর অনেকেই মনে করছেন, এভাবে প্রশাসনিক টানাপোড়েন চলতে থাকলে বিরোধী পরিচালিত পুরবোর্ড কতদিন স্বাভাবিকভাবে কাজ চালাতে পারবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে নাগরিক পরিষেবা এবং উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। এই পরিস্থিতিতে জোর জল্পনা মেয়র পদ থেকে ইস্তফা দিতে পারেন ফিরহাদ হাকিম।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.