নব্যেন্দু হাজরা: ফের মেট্রোয় বিপত্তি৷ টানেলেই আটকে গেল বেলগাছিয়া থেকে দমদমগামী মেট্রোর রেক৷ বুধবার দুপুর ১.০৫ নাগাদ এই ঘটনাটি ঘটে৷ যার জেরে আপাতত দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রয়েছে৷ ভোগান্তির শিকার যাত্রীরা৷
[সনিকা মৃত্যু মামলায় ধাক্কা বিক্রমের, তাঁর বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ হাই কোর্টের]
বুধবার দুপুরে বেলগাছিয়া থেকে দমদম যাচ্ছিল একটি মেট্রো৷ আচমকাই মেট্রোটি অন্ধকার টানেলের মধ্যে থেমে যায়৷ প্রচণ্ড শব্দ করে মেট্রো থেমে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় ইঞ্জিনিয়ারদের৷ খবর পেয়েই ঘটনাস্থলে আসেন তাঁরা৷ ইঞ্জিনিয়ারদের দাবি, যান্ত্রিক ত্রুটির জেরেই আচমকা বেলগাছিয়া থেকে দমদমগামী ওই মেট্রোর রেক টানেলে থেমে যায়৷ আপাতত থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে৷ আর তার জেরে দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রয়েছে৷ একাধিক স্কুলে ছুটি হয় বারোটা নাগাদ৷ সেই সময় মেট্রো চলাচল বন্ধ থাকায় ভোগান্তির শিকার যাত্রীরা৷
[নেটদুনিয়ার নতুন নায়ক, বাণিজ্যে স্নাতকোত্তর ‘ডেলিভারি বয়’]
শহরের একপ্রান্ত থেকে অপরপ্রান্তে কম সময়ে কম খরচে যাতায়াতের লাইফলাইন মেট্রো৷ কয়েকদিন ধরেই মেট্রোর বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল৷ যাত্রীদের অভিযোগ, নির্দিষ্ট সময় মেট্রো স্টেশনে পৌঁছায় না৷ আবার তার উপর বারবার বিভ্রাটের জেরে পরিষেবা পেতে জেরবার যাত্রীরা৷ ময়দান, টালিগঞ্জ, দমদমের পর গত ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে এগারোটা নাগাদ নিউ গড়িয়ায় নন এসি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা যায়৷ তার ফলে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় পরিষেবা৷ এই ঘটনার পর সপ্তাহখানেক কাটতে না কাটতেই আবারও টানেলে মেট্রো রেক দাঁড়িয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো বিরক্ত যাত্রীরা৷
সর্বশেষ খবর
-
বাংলাদেশ পালানোর ছক! শওকতকে ‘পলাতক’ ঘোষণা এনআইএর, বিএসএফের সঙ্গে তথ্য শেয়ার
-
ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির নজির, টেস্ট ফাইনালে লড়াই, ৩২-এই অবসরে ভারতীয় তারকা
-
বিদেশ সচিব হয়েই দিল্লি সফরে কুপার, ইরান যুদ্ধের জেরে বদলাচ্ছে ভারত-ব্রিটেন কূটনৈতিক অঙ্ক
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট