বইপ্রেমীদের জন্য সুখবর। ৪৯ তম কলকাতা বইমেলায় (International Kolkata Book Fair) থাকছে মেট্রোর বিশেষ পরিষেবা। মেলার গেট থেকেই কাটা যাবে টিকিট। জানা যাচ্ছে, সেন্ট্রাল পার্কে বইমেলার দুটি গেটে থাকবে মেট্রোর বুথ। সেখান থেকে ইউপিআই-এর মাধ্যমে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। মেলার জন্য থাকছে অতিরিক্ত মেট্রো। রাত ১০টা পর্যন্ত মিলবে পরিষেবা।
২২ জানুয়ারি থেকে সল্টলেক সেন্ট্রাল পার্কে চালু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা (International Kolkata Book Fair)। সোমবার মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয়। গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে বলেন, হাওড়া-শিয়ালদহ মেট্রো লাইন চালু হয়ে যাওয়ায় সহজে সল্টলেকে বইমেলায় পৌঁছনো যাবে। ফলে শহরতলি থেকে প্রচুর মানুষ এবার বইমেলায় ভিড় জমাবেন। সে জন্য এবার মেট্রো কর্তৃপক্ষকে বিশেষ অনুরোধ করা হয়েছিল যাতে বইমেলায় বিশেষ পরিষেবা দেওয়া হয়। মেট্রো কর্তৃপক্ষ অনুরোধে সাড়া দিয়েছেন। বইমেলায় বাড়তি মেট্রো চলবে। ছুটিতেও এই পরিষেবা থাকবে। সেই সঙ্গে বইমেলার ১ নম্বর ও ২ নম্বর গেটে থাকছে মেট্রোর বুথ। সেখানে ইউপিআইয়ের মাধ্যমে মেট্রো যাত্রীরা টিকিট কাটতে পারবেন।
আরও পড়ুন:
এদিন বৈঠকে হাজির ছিলেন গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সহ-সভাপতি অশোকনারায়ণ বর্মন, যুগ্ম সম্পাদক শুভঙ্কর দে, কোষাধ্যক্ষ রাজু বর্মন, কিউরেটর (কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল) মালবিকা বন্দ্যোপাধ্যায়, শিলাদিত্য সরকার, শ্রীবিন্দু ভট্টাচার্য, এশা চট্টোপাধ্যায়, যোগেশ তান্না, সুদীপ্ত দে, সৌরভ বাগচী, মিলিন্দ দে। প্রসঙ্গত, ৪৯ বছরে পা দিয়েছে এই বইমেলা। ২০টি দেশ এই বইমেলায় যোগ দিচ্ছে। তবে এবারও বাংলাদেশ থাকছে না। গত বছরও বাংলাদেশ অংশগ্রহণ করেনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত