সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালিকাকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ৷ ফের কাঠগড়ায় ওলা চালক৷ শনিবার গভীর রাতে রাজারহাট এলাকায় ঘটেছে এই ঘটনা৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার শ্লীলতাহানি ও অপহরণের অভিযোগ দায়ের হয়েছে রকি নামে এক ওলা-চালকের বিরুদ্ধে৷ অভিযোগ, শনিবার রাত দেড়টা নাগাদ ওই নাবালিকাকে অপহরণ করে রকি ও তার এক সঙ্গী৷ তারপর নিজের ওলা ক্যাবে তাকে তুলে নিয়ে বেশ কিছুক্ষণ রাজারহাট ও নিউটাউন এলাকায় চক্কর দেয়৷ আতঙ্কে জ্ঞান হারায় নাবালিকা৷ ভোরে নিজেকে চিনার পার্ক এলাকায় আবিষ্কার করে৷ সেখান থেকেই একজনের থেকে ফোন নিয়ে বাড়িতে ফোন করে সে৷ বাড়ির লোকেরা এসেই তাকে উদ্ধার করে এবং পরে পুলিশে অভিযোগ দায়ের করে৷
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, রকি নামের ওই যুবক নাবালিকার পূর্ব পরিচিত৷ এক অনুষ্ঠানে দু’জনের আলাপ হয়৷ অভিযোগ, এর পর থেকেই সে উত্যক্ত করত নাবালিকাকে৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ