Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

৩ মাস নিখোঁজ থাকার পর মোদির রাজ্য থেকে উদ্ধার কলকাতার কিশোরী

বিয়ের নাম করে বাড়ি থেকে অপহরণ করা হয় কিশোরীকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০১৮, ১৯:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০১৮, ১৯:৫২

options
link
৩ মাস নিখোঁজ থাকার পর মোদির রাজ্য থেকে উদ্ধার কলকাতার কিশোরী zoom
Advertisement

অর্ণব আইচ: মোদির রাজ্য থেকে উদ্ধার কলকাতার অপহৃত কিশোরী। অপহরণের ৩ মাস পর সুরাট থেকে উদ্ধার করা হয়েছে ওই কিশোরীকে। নাম সোমা রায়( পরিবর্তিত)। বিয়ের নাম করে কিশোরীকে অপহরণ করা হয় বলে অভিযোগ। যদিও অপহরণকারী সম্পর্কে এখনও কিছু জানতে পারেনি পুলিশ। সোমাকে উদ্ধার করে কলকাতায় নিয়ে আসা হয়েছে। আপাতত নিরাপত্তার জন্য শহরের সুকন্যা হোমেই রাখা হয়েছে তাকে।

[নিপায় আক্রান্ত বলেই সন্দেহ, আলিপুরের হাসপাতালে মৃত্যু জওয়ানের]

জানা গিয়েছে, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি রাত সাতটা নাগাদ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় সোমা। তার বাড়ি বেহালার পর্ণশ্রীর পাঠকপাড়ায়। সেদিন রাতে অনেক খোঁজখবর করেও মেয়ের কোনও সন্ধান পাননি অভিভাবকরা। পরের দিন পর্ণশ্রী থানায় নিখোঁজের অভিযোগ দায়ের হয়।নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কলকাতা পুলিশ। নিখোঁজ কিশোরীর মোবাইলের টাওয়ার লোকেশনকেই পাখির চোখ করা হয়। নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর থেকেই মাকে নিয়মিত ফোন করত সোমা। সেই মোবাইল ফোন ট্যাপ করেই কিশোরীর হদিশ পায় পুলিশ। গোয়েন্দারা জানান, গুজরাটের ভারাছা থানা এলাকায় সোমাকে আটকে রাখা হয়েছে। সেখানকার পুলিশের সঙ্গে কথা বলে গোয়েন্দারা। তারপর কলকাতা পুলিশ ও গোয়েন্দাদের একটি দল সুরাটে যায়। তবে নির্দিষ্ট এলাকায় অভিযান চালিয়েও ওই কিশোরীর কোনও খোঁজ মেলেনি। এরপর ফের তদন্তে নামে পুলিশ। নিশ্চিত হয়ে যায় সুরাটেরই কোথাও ওই কিশোরীকে লুকিয়ে রেখেছে অপহরণকারীরা। বেশ কিছুদিন পর পুলিশের কাছে খবর আসে শহরের আদাজান এলাকায় একটি বাড়িতেই আটক করে রাখা হয়েছে সোমাকে। দুই রাজ্যের পুলিশই যৌথভাবে সেই বাড়িতে হানা দিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করে। তবে ওই বাড়ির কোনও সদস্যকেই সেখানে পাওয়া যায়নি। কে বা কারা কী উদ্দেশ্যে কিশোরীকে সেখানে আটকে রেখেছিল? তার তদন্তে নেমেছে পুলিশ। সোমাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। তবে অপহরণকারী এখনও পুলিশের নাগালের বাইরে। এদিকে এতদিন বাদে মেয়ের খোঁজ পেয়ে হাঁফ ছেড়ে বেঁচেছে রায় পরিবার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বিটকয়েনে কোটি টাকার প্রতারণা, পুণে থেকে গ্রেপ্তার তিন]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.