অর্ণব আইচ: ফের আলিপুর জেলে মিলল মাদক ও মোবাইল। এক বন্দির কাছ থেকে মোবাইল ও মাদক উদ্ধার করেছেন কারারক্ষীরা। এরআগেও আলিপুর জেলের এক বন্দির কাছ মোবাইল উদ্ধার করা হয়েছিল। সেবার বেশ কয়েকজন সন্দেহভাজন আটকও করা হয়েছিল। সূত্রের খবর, কারারক্ষীদের একাংশের যোগসাজশেই জেলে বন্দিদের কাছে পৌঁছে যাচ্ছে মোবাইল, মাদকের মতো নিষিদ্ধ সামগ্রী। ঘটনার তদন্তে নেমেছে কারা দপ্তর।
[বাঁশি গিলে বিপত্তি! শিশুর প্রাণ বাঁচালেন মেডিক্যাল কলেজের চিকিৎসকরা]
কেউ সাজা খাটছেন, কেউ আবার বিচারাধীন বন্দি। কিন্তু, তাতে কী! আলিপুর জেলে বসেই মোবাইল, এমনকী মাদক পেয়ে যাচ্ছে বন্দিরা। প্রশ্নের মুখে জেলের নিরাপত্তা। জানা গিয়েছে, সোমবার রাতে বন্দিদের রুটিন তল্লাশি করছিলেন কারারক্ষীরা। তখনই এক বন্দির কাছ থেকে মোবাইল ফোন ও মাদক উদ্ধার হয়। কিন্তু কীভাবে জেলে বসে এসব পাচ্ছেন বন্দিরা? জানা গিয়েছে, জেলে নিষিদ্ধ সামগ্রী পাচারের সঙ্গে যুক্ত কারারক্ষীদেরই একাংশ। তাঁদের যোগসাজশেই জেলের ভিতরে পাচার হয়ে যাচ্ছে মোবাইল ও মাদক। ঘটনার তদন্তে নেমেছে কারা দপ্তর।
আলিপুর জেলে বন্দির কাছ থেকে মোবাইল কিংবা মাদক উদ্ধারের ঘটনা কিন্তু এই প্রথম নয়। বস্তুত, এরআগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে। মাস পাঁচেক আগে আলিপুর জেলের চিকিৎসক অমিতাভ চৌধুরির ব্যাগ থেকে উদ্ধার হয়েছিল দুই কেজি গাঁজা, চার লিটার মদ ও চল্লিশটি মোবাইল। ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছিল পুলিশ।
[ ‘সংবাদ প্রতিদিন’-এ চাকরি দেওয়ার নামে প্রতারণা, পাকড়াও ‘প্রতারক’]
সর্বশেষ খবর
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
‘ট্রিপল ইঞ্জিনেও বিপর্যয়’, দিল্লিতে বাড়ি ভাঙার ঘটনায় ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন রাহুলের
-
মুসলিম হয়েও দোকানের নামে হিন্দুত্বের ছোঁয়া! মালিকের ধর্ম পরিচয় লেখার ‘নিদান’ সনাতন জাগরণ মঞ্চর