স্টাফ রিপোর্টার: গাড়ির সিটবেল্ট বাঁধা ছিল না আর ধাক্কা লাগার মতো সংঘর্ষ তৈরি হয়নি বলেই এয়ারব্যাগ খোলেনি৷ বৃহস্পতিবার তৃতীয়বারের জন্য গাড়ি পরীক্ষা করে যাওয়ার পর এমনটাই বলছে ফরেনসিক দল৷ এদিন ফরেনসিক দলের পাশাপাশি যে গাড়ি বিক্রম চালাতেন, সেই গাড়ি নির্মাণকারী সংস্থার বিশেষজ্ঞরাও এসেছিলেন৷ তাঁরাই জানিয়েছেন, এয়ারব্যাগ খোলার মতো পরিস্থিতিই তৈরি হয়নি৷ তাই অযথা গাড়িকে দোষ দিয়ে লাভ নেই৷
[গাড়ি চালিয়ে সনিকাকে নিয়ে রাজডাঙায় কেন গিয়েছিলেন বিক্রম?]
অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় প্রথমে দাবি করেছিলেন, অন্য একটি গাড়ি তাঁর গাড়িতে ধাক্কা মারে৷ তাতেই সেটি উল্টে যায়৷ পরে জানান, ট্রামলাইনে চাকা পিছলে গাড়ি উল্টে যায়৷ এরকম পরিস্থিতিতে কোন দাবিটা সত্যি, তা জানতে সিসিটিভির উপর ভরসা করা যেত৷ কিন্তু ওই চত্বরের সিসিটিভিতে সেই ছবি পরিষ্কার না থাকায় আপাতত বিক্রমের কথার উপরই ভরসা করতে হচ্ছে তদন্তকারীদের৷ দরকারে সেক্ষেত্রে বিক্রমকে আবারও ডেকে জেরা করা হতে পারে বলে মনে করা হচ্ছে৷
[ম্যারাথন জেরায় মদ্যপানের কথা স্বীকার বিক্রমের]
গাড়ির গতি সম্পর্কে বিক্রম জানিয়েছিলেন, ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে চলছিল৷ কিন্তু বৃহস্পতিবার ওই গাড়ি নির্মাণকারী সংস্থা জানিয়ে গিয়েছে, গাড়ির গতি কম করে ১০০ কিলোমিটার ছিল৷ অর্থাৎ, তীব্র গতিতে গাড়ি চলছিল বলে দাবি তাঁদের৷ একইসঙ্গে গাড়ির ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন, গাড়িতে ধাক্কা লাগার মতো পরিস্থিতি তৈরি হলে তবেই গাড়ি বুঝতে পারে সে দুর্ঘটনাগ্রস্ত৷ তখনই খুলে যায় এয়ারব্যাগ৷ কিন্তু এক্ষেত্রে তা হয়নি৷ অর্থাৎ, গাড়িতে সরাসরি ধাক্কা লাগেনি৷ সেক্ষেত্রে নিয়ন্ত্রণ হারিয়েই গাড়ি উল্টে গিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷ অন্যদিকে, বিক্রমের ফোনও তাঁর সঙ্গে ছিল না বলে দাবি করেছিলেন তিনি৷ কিন্তু টাওয়ার লোকেশনে দেখা গিয়েছে, তাঁর ফোন থেকে দুর্ঘটনার পর একটি আউটগোয়িং কল হয়েছে, দু’টি হয়েছে ইনকামিং৷ এই পরিস্থিতিতে আপাতত বিক্রমের বয়ানই ভরসা৷ দুর্ঘটনার আগে প্রায় ৩৫ মিনিট গাড়িটি সুইনহো রোডের কাছে দাঁড়িয়েছিল৷ অথচ কেউ সেখানে নামেননি৷ কেন সেখানে গাড়িটি বিনা কারণে দাঁড়িয়েছিল, তার কারণ জানার চেষ্টা চলছে৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের