নিরুফা খাতুন: জানতেনই না তিনি অন্তঃসত্ত্বা! আচমকাই বাড়ির শৌচালয়ে প্রসবের পর সদ্যোজাতকে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন মা। কসবা থানার পিকনিকগার্ডের ঘটনা। সদ্যোজাতকে খুনের চেষ্টার অভিযোগে ফৌজদারি মামলা রুজু করেছে পুলিশ।
গত বছর জুন মাস থেকে পিকনিক গার্ডেনের বাসিন্দা অ্যান্ডি স্ট্যানিসলসের সঙ্গে সহবাস করছিলেন নিকোলাস স্ট্যানিসলস (৩২)। গত নভেম্বরে তাঁরা বিয়ে করেন। অভিযোগ, শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ নিকোলাস শৌচালয়ে যান। সেখানেই পুত্র সন্তান প্রসব করেন। প্রসবের পরই ওই যুবতী শৌচালয়ের জানালার কাঁচ ভেঙে সদ্যোজাতকে ছুঁড়ে ফেলে দেন।
[আরও পড়ুন: আমলা পদেও টাকা! অর্থের বিনিময়ে WBCS পাশের টোপ তাপস-প্রবীরের, নথি সিবিআইয়ের হাতে]
স্থানীয় বাসিন্দারা রাস্তায় সদ্যোজাতকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে সদ্যোজাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মাকেও হাসপাতালে ভরতি করা হয়। রবিবার শিশুটির মৃত্যু হয়। মায়ের চিকিৎসা চলছে। সদ্যোজাতকে খুনের অভিযোগে মায়ের বিরুদ্ধে থানায় ফৌজদারি মামলা রুজু করেছে পুলিশ। মায়ের বক্তব্য, তিনি যে অন্তঃসত্ত্বা জানতেন না। শৌচালয়ে যেতেই রক্তপাত শুরু হয় এবং সেখানে প্রসব হয়। ঘাবড়ে গিয়ে শিশুটিকে জানলা দিয়ে ছুড়ে ফেলে দেন।
তাঁর স্বামীও একই দাবি করেছেন। অ্যান্ডি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ করেন। মাদকাসক্ত বলে জানা গিয়েছে। তিনি পুলিশকে জানান, স্ত্রীর মানসিক সমস্যা রয়েছে। তাঁর চিকিৎসাও চলছে। সে যে অন্তঃসত্ত্বা জানতাম না। প্রসবের পর জানতে পারি। যদিও পুলিশ তাঁদের বয়ানে সন্তোষ প্রকাশ করছে না।
[আরও পড়ুন: সাতসকালে মালদহে নাবালিকার মৃতদেহ উদ্ধার, ধর্ষণ করে খুনের অভিযোগে সরগরম এলাকা]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!