সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের মুখে বঙ্গ বিজেপিতে রদবদল৷ সংগঠনের গুরুত্বপূর্ণ পদে মুকুল রায়৷ শাসকদলের প্রাক্তন এই নেতাকে নির্বাচন কমিটির আহ্বায়কের দায়িত্ব দিল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব৷ আর রাজ্যের সহ পর্যবেক্ষক করা হয়েছে অরবিন্দ মেননকে৷
[দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত? মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ডের তদন্তে বিশেষ কমিটি]
আসন্ন লোকসভা ভোটে বাংলাকে পাখির চোখ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ ঘন ঘন এ রাজ্য সফরে আসছেন খোদ বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ গত পঞ্চায়েত ভোটেও জঙ্গলমহলে যথেষ্ট ভাল ফল করেছে গেরুয়াশিবির৷ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে জিতেছেন বিজেপি প্রার্থীরা৷ বিজেপি জাতীয় কার্যনিবার্হী কমিটির সদস্য মুকুল রায়৷ পঞ্চায়েত ভোটের সময়ে এ রাজ্যে নির্বাচন কমিটির আহ্বায়ক ছিলেন তিনি৷ আর এবার লোকসভা ভোটে মুকুল রায়কে আরও বড় দায়িত্ব দিল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব৷
লোকসভা ভোটের আগে প্রতিটি রাজ্যে নির্বাচন কমিটি গঠন করেছে বিজেপি৷ সংশ্লিষ্ট রাজ্যে প্রার্থী নির্বাচন-সহ ভোটের যাবতীয় কাজও পরিচালনা করবেন কমিটির সদস্যরা৷ এ রাজ্যের নির্বাচন কমিটির আহ্বায়ক হয়েছেন মুকুল রায়৷ সত্যি কথা বলতে, পঞ্চায়েত ভোটে ভাল করলেও, এ রাজ্যে বিজেপি সংগঠন এখনও সেভাবে তৈরি হয়নি৷ লোকসভা ভোটের রাজ্যের সমস্ত বুথে প্রচারক নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন অমিত শাহ৷ কিন্তু তা করে উঠতে পারেনি রাজ্য বিজেপি নেতৃত্ব৷ এই পরিস্থিতিতে মুকুল রায়কে এ রাজ্যে নির্বাচন কমিটির আহ্বায়ক করার সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল৷
[ মাও-নজরে পাঁচু রায়! একের পর এক চিঠি লিখেই কি টার্গেট?]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে