সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিস্ফোরক নম্রতা দত্ত। বহিষ্কৃত সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা বালুরঘাটের তরুণীর নিশানায় এবার মুকুল রায়। নম্রতার দাবি মুকুল ঘনিষ্ঠ এক মহিলা চিকিৎসক বিষয়টি মিটিয়ে নিতে তাঁকে ফোনে প্রস্তাব দেন।
[আরও বিপাকে ঋতব্রত, সাংসদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু দিল্লি পুলিশের]
যাঁর বিরুদ্ধে এমন অভিযোগ তিনি কী বলছেন? অভিযুক্ত অর্চনা মজুমদারের বক্তব্য, তিনি নম্রতাকে এমন কোনও ফোন করেননি। বালুরঘাটের তরুণীই তাঁকে ফোন করেন। ঋতব্রত ইস্যুতে তিনি কোনওভাবেই মাথা ঘামাননি। অর্চনাদেবীর বক্তব্য, মুকুল রায়ের ঘনিষ্ঠ হওয়ার কারণে তিনি টার্গেট হয়েছেন। এই নিয়ে ধোঁয়াশা কাটাতে বিবৃতি দিতে চান অর্চনা মজুমদার। এমনকী বিষয়টি নিয়ে তিনি আইনি পদক্ষেপের কথাও চিন্তা-ভাবনা করছেন। তবে তাঁর এই বক্তব্য কোনওভাবেই গুরুত্ব দিতে চাইছেন না নম্রতা। বহিষ্কৃত সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছেন ওই তরুণী। কলকাতা পুলিশের তিনি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে দিল্লির সাউথ অ্যাভিনিউ থানার পুলিশ সাংসদের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে। সিআইডিও তদন্ত শুরু করেছে। চূড়ান্ত অস্বস্তিতে থাকা ঋতব্রতর পাশাপাশি এবার মুকুল রায়কেও বিঁধেছেন নম্রতা। বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য বকলমে মুকুল রায়ের হাত দেখছেন বালুরঘাটের এই তরুণী। নম্রতার সংযোজন, ওই মহিলা সিঙ্গল মাদার। ওঁর সঙ্গে একই ঘটনা ঘটেছিল। ঋতব্রতর সঙ্গে তাঁর সম্পর্ক এবং ধর্ষণের অভিযোগ মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন অর্চনা মজুমদার। এখন মুকুলের সঙ্গে রয়েছেন ঋতব্রত।
[টাকা আদায় করতেই ধর্ষণের অভিযোগ, পালটা সাফাই ঋতব্রতর]
নিজাম প্যালেসে নিয়মিত দেখা যায় মুকুল রায়কে। ওই ভবনে অর্চনা মজুমদারের চেম্বার রয়েছে। মুকুল রায়ের ঘনিষ্ঠ বলয়ে তাঁকে দেখা যায়। অর্চনা এই নিয়ে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলেও নম্রতার এই অভিযোগে জল নতুন করে গুলিয়েছে।
সর্বশেষ খবর
-
কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, ৮ জুলাই ফের অভিষেককে তলব বিধাননগর আদালতের
-
দ্য ব্রাজিলিয়ান জব… জিতেও নিস্পৃহ আন্সেলোত্তি, জোগো বোনিতোয় রিয়াল ‘ডিএনএ’ মেশাচ্ছেন কার্লো
-
বাংলাদেশে পুরোহিতকে কোপাল দুষ্কৃতীরা! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
-
তপ্ত ইউরোপবাসীকে ঠান্ডা রাখতে জলকামান! হিটস্ট্রোক ঠেকাতে কতটা কার্যকর এই কৌশল?
-
ভোট করিয়েছেন বিজেপির হয়েই! পুরপ্রধানের পদ ফিরে পেয়েই বিস্ফোরক তৃণমূল নেতা