Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

অদ্যই শেষ রজনী! কালই দল ছাড়বেন মুকুল

বিদায়বেলায় মুকুলকে কটাক্ষ করতে ছাড়ছেন না তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১০, ২০১৭, ১৫:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১০, ২০১৭, ১৫:০৮

options
link
অদ্যই শেষ রজনী! কালই দল ছাড়বেন মুকুল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অদ্যই শেষ রজনী! তৃণমূলের সঙ্গে সম্ভবত আগামীকাল, বুধবার সব সম্পর্ক ছিন্ন করতে চলেছেন সাসপেন্ডেড সাংসদ মুকুল রায়। সূত্রের খবর, কালই সাংবাদিক বৈঠক করে দল ছাড়বেন একদা তৃণমূলের চাণক্য। এবার তাঁর গন্তব্য কোথায়, তা নিয়ে কিন্তু জল্পনা অব্যাহত। বিজেপি, কংগ্রেস নাকি নিজের নয়া দল? ঠিক কোন নৌকায় পা দিয়ে চলবেন মুকুল তা কিন্তু যথেষ্ট ধোঁয়াশাময়।

সম্প্রতি বিজেপি ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বর সঙ্গে একাধিক বৈঠক করেছেন। বিজেপির শীর্ষনেতা কৈলাস বিজয়বর্গীয় তো তাঁর সঙ্গে বৈঠক করার পর একসঙ্গে ছবিও টুইট করেছেন। যদিও বৈঠকের নির্যাস নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। অন্যদিকে, মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি সাংবাদিকদের জানিয়েছেন, রাহুল গান্ধীর আপত্তিতেই মুকুলকে দলে নেওয়া হচ্ছে না। তবে কী কংগ্রেসের কাছে আঙুর ফল টক? হাওয়ায় এমনই কথা ঘুরছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, মুকুলের সঙ্গে দর কষাকষিতে সুবিধা করেত না পেরে এমন কথা বলেছেন অধীর। অন্যদিকে, কিছুদিন আগে দিলীপ ঘোষের মন্তব্যে নয়া জল্পনা তৈরি হয়েছিল। নারদ কাণ্ডে মুকুলকে প্রায় ক্লিনচিটই দিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। আবার একইসঙ্গে শুভেন্দু অধিকারীর প্রশংসা করে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টাও করেছিলেন তিনি। কিন্তু এসবের মধ্যেও সবার নজর বুধবারের মুকুল রায়ের সাংবাদিক বৈঠকের দিকেই। নাটকের শেষ অঙ্ক তো সেখানেই হবে। তারপরই হবে মুকুল নাটকের যবনিকা পতন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে হাল ছাড়তে রাজি নয় তৃণমূলও। অন্তত বিদায়বেলায় মুকুলকে কটাক্ষ করতে ছাড়ছেন না দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন যেমন বলেছেন, ‘দিল্লি কা লাড্ডু খেতে গিয়েছিল। খাওয়ার পর পেট ঠিক থাকে না খারাপ হয় দেখার।’ মুকুলকে নিয়ে তাঁর মাথা ব্যাথা নেই সে কথা আগেই জানিয়েছিলেন তিনি। মুকুল দলের লোকদের ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করছেন এই অভিযোগেও সরব হয়েছেন পার্থ। রীতিমতো ‘কাঁচড়াপাড়া বয়’ বলে মুকুলকে কটাক্ষ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী।

কিন্তু এসবের মধ্যেও অবিচল মুকুল। সংবাদমাধ্যমের যখন তাঁর পরবর্তী পদক্ষেপ জানতে ধৈর্যের বাঁধ ভাঙছে, তখনও মচকাবেন না স্থির করে নিয়েছেন মুকুল। সঠিক সময়ে বোমা ফাটানোর মতো করেই কটাক্ষের উত্তরে তিনি বলেছেন, ‘এর জবাব কাল দেব।’ বোঝাই যাচ্ছে, চাণক্য অন্য খেলার ঘুঁটি সাজাচ্ছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.