সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা অপহরণ ও খুনের ঘটনায় অভিযুক্ত জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের এবার দাদাগিরি! মদ্যপ অবস্থায় প্রকাশ্য রাস্তায় দাদাগিরি করার অভিযোগ উঠেছে। সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। ওই ভিডিও প্রকাশ্য আসতে এলাকা জুড়ে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে। সোমবার রাত সাড়ে দশটা নাগাদ নিউটাউনের সারচী সিগন্যালের সামনের এই ঘটনাটি ঘটেছে। যদিও ওই ভিডিওর কোনও সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
সল্টলেকের স্থানীয় পথচারীদের অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক বাইকচালককে ধাক্কা মারেন অভিযুক্ত বিডিও। ঘটনায় পড়ে গিয়ে রক্তাক্ত হন ওই বাইক চালক। কর্তব্যরত পুলিশকর্মীরা জখম বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। কেন এভাবে গাড়ি চালানো হল, স্থানীয় পথচারীদের অনেকজন চড়াও হয়ে প্রতিবাদ করেছিলেন। সেই প্রতিবাদ করার পরেই কার্যত অন্য রূপে দেখা যায় বিডিও প্রশান্ত বর্মনকে। মদ্যপ অবস্থায় রীতিমতো রাস্তার মধ্যে ‘দাদাগিরি’ করতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন:
কিছু লোক ওই ঘটনা ভিডিও করেন। সমাজমাধ্যমে ইতিমধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে। ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রতিবাদকারীদের কখনও ‘দুর্নীতিগ্রস্ত’, আবার কখনও ‘সপাঠে চড় মারার হুমকি’ দিতে দেখা যাচ্ছে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে। একটা সময় তিনি নিজে গাড়ি থেকে নেমে টলোমলো পায়ে পুলিশকে বলতেও শোনা যাচ্ছে ‘আমাকে গ্রেপ্তার করুন’। ঘটনায় অভিযুক্ত বিডিওকে আটক করে নিয়ে গিয়েছে বিধাননগর কমিশনারেটের ইকো পার্ক থানার পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?