কলহার মুখোপাধ্যায়: পুলিশকর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কেষ্টপুর এলাকায়। অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পুলিশকর্মীর স্ত্রী। কিন্তু কী থেকে ঘটল বিস্ফোরণ? তা নিয়ে ধন্দে বাড়ির কর্তা থেকে শুরু করে তদন্তকারী আধিকারিকরাও। কারণ, রান্নাঘরে বিস্ফোরণ হলেও অক্ষত রয়েছে গ্যাস। অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে শনিবারই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে ফরেনসিক টিম।
[আরও পড়ুন: অনেকটাই স্থিতিশীল বুদ্ধদেব, শনিবার হতে পারে সিটি স্ক্যান]
জানা গিয়েছে, কলকাতা পুলিশের ইন্সপেক্টর পদে কর্মরত দেবাশিস রায়। শুক্রবার রাত ১০টা নাগাদ শ্যালককে সঙ্গে নিয়ে কেষ্টপুরের ফ্ল্যাটে ঢোকেন তিনি। তাঁর স্ত্রী স্বাতী রায় সেই সময় রান্নাঘরে ছিলেন। আচমকা বিকট আওয়াজে কেঁপে ওঠে ফ্ল্যাট। ছুটে গিয়ে দেবাশিসবাবু দেখেন, রান্নাঘরে দাউদাউ করে জ্বলছে স্ত্রী। জল দিয়ে কোনও ক্রমে আগুন নিভিয়ে স্বাতীদেবীকে নিয়ে হাসপাতালে রওনা দেন দেবাশিসবাবু ও তাঁর শ্যালক। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন স্বাতীদেবী। হাসপাতাল সূত্রে খবর, প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছে তাঁর। এরপর রাত ৩ টে নাগাদ খবর দেওয়া হয় বাগুইআটি থানায়।
কিন্তু কী থেকে এই অগ্নিকাণ্ড, তা বুঝে উঠতে পারছে না তদন্তকারীরা। কারণ, রান্নাঘরের মধ্যে বিস্ফোরণ ঘটলেও অক্ষত রয়েছে গ্যাস থেকে শুরু করে চিমনি এমনকী জলের মেশিনও। অক্ষত রয়েছে রান্নাঘরে থাকা বাসনপত্র। তবে লন্ডভন্ড ফ্ল্যাটের বাকি তিনটি ঘর। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়েছে ফ্ল্যাটের জানলার কাচ। উড়ে গিয়েছে দরজার পাল্লা। প্রতিবেশীরাও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন। এমনকী ঘর থেকে কোনও দাহ্য বস্তুও মেলেনি বলেই বাগুইআটি থানা সূত্রে খবর। এদিনের ঘটনার প্রশ্ন উঠছে পুলিশ ইনস্পেক্টরের ভূমিকা নিয়েও। বাগুইআটি থানার আধিকারিকরা জানিয়েছেন, “কী থেকে বিস্ফোরণ তা বোঝা সম্ভব হয়নি। শনিবার ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়েছেন।” তাঁরাই রহস্যের জট কাটতে পারবেন বলে আশাবাদী তাঁরা। তবে চিকিৎসাধীন অবস্থায় স্বাতীদেবী জানিয়েছেন, ওভেন জ্বালাতে গিয়েই আগুন লেগেছিল শুক্রবার।
[আরও পড়ুন: সন্ত্রাস দমনে বড় পদক্ষেপ রাজ্যের, দায়িত্ব বাড়ল স্পেশ্যাল টাস্ক ফোর্সের]
সর্বশেষ খবর
-
পুরসভায় শুভেন্দুর সভায় আমন্ত্রিত প্রাক্তন তৃণমূল কাউন্সিলররা, যেতে পারেন ববি, দেবাশিসও
-
খুলবে হরমুজ, তেহরান পাবে ২৫ বিলিয়ন ডলার! প্রকাশ্যে মার্কিন-ইরান শান্তি সমঝোতায় চূড়ান্ত খসড়া
-
মেসি-এমবাপের দিকে নজর! বিশ্বকাপে কাদের ফেভারিট বাছলেন সৌরভ?
-
কমনওয়েলথ গেমসের দল ঘোষণা ভারতের, কেন শর্তসাপেক্ষে জায়গা পেলেন নীরজ?
-
কবে থেকে মিলবে ‘যুবশক্তি’র ৩ হাজার টাকা? মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু