নিজস্ব সংবাদদাতা, বারাকপুর: শ্রমিক মালিক কাজিয়ার জেরে ফের বন্ধ হয়ে গেল নৈহাটির নদিয়া জুট মিল। গত ১৬ জানুয়ারি মিলটি পুনরায় চালু হলেও মিলের শুধু ফ্যাক্টরি সাইড চলছিল। প্রায় ২০০০ শ্রমিক কাজ করছিলেন এই কারখানায়। শ্রমিকদের অভিযোগ, মিল কতৃপক্ষ বহিরাগতদের দিয়ে কাজ করাচ্ছে। এর ফলে তাঁরা কাজ পাচ্ছেন না। মঙ্গলবার সকালে এই ঘটনা নিয়েই শ্রমিকদের সঙ্গে কতৃপক্ষের ঝামেলা বাধে। এদিন মিল খোলার দাবিতে বারাকপুর স্টেশন সংলগ্ন ১৪ নম্বর রেলগেটের কাছে রেল অবরোধ করে সিটুর সদস্য-সমর্থকরা। অবরোধের জেরে দুর্ভোগের মুখে পড়েন নিত্যযাত্রীরা।
(বাজেট পেশের সময় সংসদে না থাকার সিদ্ধান্ত তৃণমূলের)
অভিযোগ, শ্রমিকরা মিলের ভিতরে ঢুকে মেন অফিসে হামলা চালায়। এমনকি মিলের আধিকারিকদের ধাক্কা মারার অভিযোগও উঠেছে শ্রমিকদের বিরুদ্ধে। এর পরই শ্রমিকরা কাজ বন্ধ করে কর্মবিরতির ডাক দিয়ে মিলের গেটে বিক্ষোভ দেখাতে থাকে। এর ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় ২০০০ শ্রমিক। প্রসঙ্গত, কিছুদিন আগে মিলে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। মিলের বকেয়া বিদ্যুত বিল না মেটানোর জন্য সংযোগ বিচ্ছিন্ন করেছিল বিদ্যুত পর্ষদ।
(শিয়ালদহে তিনটি কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ১৭টি ইঞ্জিন)
সর্বশেষ খবর
-
নন্দীগ্রামে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, দিল্লি এসটিএফের জালে কুখ্যাত ‘অপরাধী’ ওয়াসিম
-
‘মৃত্যুর জন্য প্রস্তুত, মারা গেলেই কবর দিও’, কনসার্টের মাঝে কেন বললেন লাকি আলি?
-
নেত্রী একজনই! মমতার উপর হামলার প্রতিবাদে কুণালদের সঙ্গে ঋত শিবিরের ৩ বিধায়কও
-
কনটেন্ট ক্রিয়েটর স্ত্রীর রহস্যমৃত্যুর পরই আত্মহত্যার চেষ্টা স্বামীর! তমলুকে উত্তেজনা
-
রেশমি-সুন্দর চুল পেতে কোন ভুল এড়াবেন? ফাঁস করলেন আলিয়ার হেয়ার স্টাইলিস্ট!