Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
7th pay commission

সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান বদল, কার হাতে দায়িত্ব?

সব ঠিক থাকলে মাস ছয়েকের মধ্যে রিপোর্ট দেবে সপ্তম পে কমিশন।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ২১:২২

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ২১:২২

options
link
সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান বদল, কার হাতে দায়িত্ব? zoom
প্রতিদিন গ্রাফিক্স
Advertisement

সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান বদল। অতনু চক্রবর্তীর পরিবর্তে দায়িত্ব সামলাবেন প্রাক্তন আইএএস অফিসার নবীন প্রকাশ। গত ২২ জুলাই কমিশনের সদস্যদের নাম ঘোষণা করা হয়। অর্থ দপ্তরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস এবং অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব অতনু চক্রবর্তী। তার ঠিক আটদিনের মাথায় চেয়ারম্যান বদল। সদ্য গঠিত বেতন কমিশনের বাকি শর্ত এবং নীতিতে কোনও পরিবর্তন নেই।

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর থেকেই রাজ্য সরকারি কর্মীদের মধ্যে বেতন কমিশন এবং ডিএ নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল। সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে নতুন সরকারের প্রথম বাজেটেই সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করা হয়। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন। বাজেটের দিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে দেন, দ্রুত সপ্তম পে কমিশন গঠন করবে সরকার। সেই ঘোষণা মতোই কমিশনের ‘টার্মস অব রেফারেন্স’ বা কাজের পরিধি ও দায়িত্বের খসড়া ঘোষণা করেছে রাজ্য সরকার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সরকারি, সরকার পোষিত এবং আধা সরকারি কর্মীদের বেতনবৃদ্ধি, পেনশনভোগীদের পেনশনবৃদ্ধি, কর্মীদের পদোন্নতি সব নীতিই নির্ধারণ করবে ওই পে কমিশন। আগামী ৬ মাসের মধ্যে কমিশনকে রিপোর্ট দিতে বলা হয়েছে। সরকারি কর্মীদের ডিএ এবং ডিআর বৃদ্ধির হারও নির্ধারণ করবে সপ্তম পে কমিশন। সব ঠিক থাকলে মাস ছয়েকের মধ্যে রিপোর্ট দেবে সপ্তম পে কমিশন। তাৎপর্যপূর্ণভাবে কমিশনের কাজের পরিধির মধ্যে বলা হয়েছে, বেতন বৃদ্ধি সংক্রান্ত সুপারিশ করার আগে একই পদে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামোও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন গঠন হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পরিবর্তনের অপেক্ষায় থাকা রাজ্য সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.