আগেই দু’জন অ্যাডিশনাল (অতিরিক্ত) অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করেছে রাজ্য। এবার হাই কোর্টের প্রবীণ আইনজীবী সুরজিৎ নাথ মিত্র রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল (এজি) হিসেবে নিযুক্ত করা হয়েছে। শুক্রবার এই মর্মে তাঁর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে তৃণমূলের হেরে যাওয়ার পর প্রবীণ আইনজীবী কিশোর দত্ত এই পদ থেকে পদত্যাগ করেছিলেন। এবার সেই পদে নিয়োগ হল।
এই বিষয়ে আরও খবর
জানা গিয়েছে, ১৯৮৩ সালের মার্চ মাস থেকে আইন পেশায় আছেন সুরজিৎ বাবু। তিনি ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন ও অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন। পরবর্তীকালে দেওয়ানি ও বাণিজ্যিক আইন নিয়ে কাজ করেন। চার দশকেরও বেশি সময় ধরে আইন পেশায় থাকাকালীন তিনি বিভিন্ন কর্পোরেট সংস্থা এবং ব্যক্তিগত মামলাকারীদের প্রতিনিধিত্ব করেছেন। ২০২৩ সালে, বিভিন্ন রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়োগকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি মামলায় মিত্র রাজ্যপালের (চ্যান্সেলর) পক্ষে উপস্থিত হয়েছিলেন।
রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হয়েছে। বিজেপি ক্ষমতায় আসার পরেই রাজ্যের প্রশাসনিক মহলে ব্যাপক রদবদল শুরু হয়। মুখ্যসচিব পদে নিযুক্ত হন মনোজ আগরওয়াল। তৃণমূল কংগ্রেসের জমানায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ছিলেন কিশোর দত্ত। রাজ্যের পালাবদলের পরেই ৫ মে পদত্যাগ করেছিলেন তিনি। এরপর কে সেই পদে বসবেন? সেই নিয়ে চর্চা চলছিল। এবার নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। সুরিজৎ নাথের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হল।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
নমাজ পড়তে বেরিয়ে অপহরণ? ডোমকলে নিখোঁজ একই পাড়ার ৫ কিশোর
-
তারাপীঠে পুজো, প্রশাসনিক বৈঠক, একগুচ্ছ কর্মসূচিতে বীরভূম সফরে মুখ্যমন্ত্রী
-
যিশুকে সাক্ষী রেখে সলমন-অর্পিতার রাখি পালন, সর্বধর্ম সমন্বয়ের পাঠ দিয়ে চর্চায় ‘সেক্যুলার’ ভাইজান
-
‘২০০ শতাংশ যোগ্যতা অর্জন করব’, জাতীয় দলের দায়িত্ব নিয়ে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল কোচ
-
যে কোনও মুহূর্তে ফেটে যাবে হ্রদের পাড়! বিপর্যস্ত নেপালকে নতুন শঙ্কার কথা শোনাল চিন



