বিধান নস্কর, লেকটাউন: সরকারি হাসপাতালে সদ্যোজাতর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে বিক্ষোভ দেখায় সদ্যোজাতর পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে বাগুইআটির দেশবন্ধু নগর হাসপাতাল চত্বর। যদিও অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ।
নারায়নপুর কাঁদিহাটি এলাকার বাসিন্দা অন্তঃসত্ত্বা সুপ্রিয়া চক্রবর্তী ১৩ আগস্ট বাগুইআটি দেশবন্ধু নগর হাসপাতালে ভরতি হন। পরের দিন তিনি এক সন্তানের জন্ম দেন। সেই সময় মা এবং শিশু দুজনই ভাল আছে বলে জানায় হাসপাতালের কর্তৃপক্ষ। এমনই দাবি করেছে শিশুর পরিবার। আজ অর্থাৎ বৃহস্পতিবার তাঁদের ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই আজ হাসপাতালের তরফে জানানো হয় সকালে সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে।
[আরও পড়ুন: ‘ধৃত কাশ্মীরি ছাত্রকে OBC সার্টিফিকেট দিল কে?’, যাদবপুর কাণ্ডের NIA তদন্তের দাবি শুভেন্দুর]
এরপরই হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মৃত শিশুর পরিবার। অভিযোগ, বাচ্চার শরীরে ছোপ-ছোপ দাগ ছিল। কিন্তু সঠিকভাবে তার দেখাশোনা করা হয়নি। যার ফলে মৃত্যু হয়েছে ওই শিশুটির। পরিবারের লোকজন বাগুইআটি থানায় অভিযোগ জানাতে গেলে বিষয়টি তাঁদের এক্তিয়ারের বাইরে বলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। এবং পরিবারকে স্বাস্থ্যভবন যেতে বলে। এরপর হাসপাতালে পুলিশ গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় পরিবারের লোকজন। শিশুমৃত্যুর কারণ তদন্ত করে দেখা হোক বলে দাবি তোলেন পরিবার।
[আরও পড়ুন: গণধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকার গর্ভপাত আদৌ সম্ভব? মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ হাই কোর্টের]
সর্বশেষ খবর
-
যোগদিবসের আগে যোগাভ্যাসে ব্যস্ত অঙ্কুশ, ‘ময়ূরাসন’ বলে টিপ্পনি সায়ন্তিকার, রসিকতা মিমিরও
-
এবার মিলবে পাহাড় সমস্যার স্থায়ী সমাধান! মঙ্গলেই জোড়া কর্মসূচিতে কার্শিয়াংয়ে শুভেন্দু
-
শর্টসার্কিট থেকে বিধ্বংসী আগুন পাবে! ঝলসে মৃত ২ কর্মী
-
পেনাল্টি রানের খেসারতে শ্রীলঙ্কার কাছে পরাস্ত ভারত ‘এ’, মারামারিতে জড়াল সুপার ওভারে ব্যর্থ বৈভব
-
অতীতে মহিলা পুলিশ অফিসারের কলার ধরে হুমকি! পালাবদলে তোলাবাজিতে ধৃত তৃণমূল নেতা