Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
Metro

ডিসেম্বরেই নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভে চলবে মেট্রো! আজ শুরু চিংড়িঘাটার কাজ

রবিবার ব্লু লাইনে মেট্রো আংশিক বন্ধ থাকবে। আগামী ১৭ মে (রবিবার) শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশনের মধ্যে ট্র্যাফিক ব্লক করা হবে। ফলে ওই অংশে মেট্রো চলবে না। পরিষেবা থাকবে দক্ষিণেশ্বর থেকে উত্তমকুমার পর্যন্ত।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ১৩:৩১

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ১৩:৩১

options
link
ডিসেম্বরেই নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভে চলবে মেট্রো! আজ শুরু চিংড়িঘাটার কাজ zoom
ফাইল ছবি।
Advertisement

যাত্রীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে! চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই নিউ গড়িয়া থেকে আইটি পার্ক (সেক্টর ফাইভ) পর্যন্ত চলবে মেট্রো। ফলে চলতি বছরের শেষেই অরেঞ্জ লাইনের পরিষেবা শুরু হবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নান বলেন, “সবকিছু ঠিকঠাক থাকলে কাজ নিজ গতিতে এগোলে ২০২৬-এর ডিসেম্বর মাসেই নিউ গড়িয়া থেকে আইটি পার্ক পরিষেবা চালু করে ফেলা যাবে। সেখান থেকে যাত্রীরা আবার গ্রিন লাইনের মেট্রো পেয়ে যাবেন।
ফলে যাত্রীদের অনেক সুবিধা হবে।”

আজ, শুক্রবার রাত থেকে শুরু হতে চলেছে চিংড়িঘাটায় মেট্রোর কাজ। মেট্রো রেলের এই কাজের জন্য আগামী দু’টি সপ্তাহান্তে মোট ১২০ ঘণ্টা যান চলাচল আংশিক বন্ধ রাখা হবে। প্রথম পর্যায়ের কাজ শুরু হবে শুক্রবার রাত ৮টা থেকে। এই দফায় উত্তরমুখী যান আংশিক বন্ধ রাখা হবে এবং ১৮ মে, সোমবার সকাল ৮টায় পুনরায় রাস্তাটি খুলে দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু ২২ মে, শুক্রবার রাত ৮টা থেকে ২৫ মে, সোমবার সকাল ৮টা পর্যন্ত। এই সময়ে দক্ষিণমুখী যানে বিধিনিষেধ থাকবে। প্রথম পর্যায়ে চিংড়িঘাটা উড়ালপুলের নিচে ইএম বাইপাসের পশ্চিম দিকটি বন্ধ রাখা হবে। একইভাবে, দ্বিতীয় পর্যায়ে দক্ষিণমুখী যান চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে চিংড়িঘাটা ক্রসিংয়ের কাছে ইএম বাইপাসের পূর্ব দিকটি বন্ধ রাখা হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই কাজ শেষ হয়ে গেলে আরও কিছু কাজ বাকি থাকবে। মনে করা হচ্ছে সেই কাজ শেষ করে নিউ গড়িয়া থেকে আইটি পার্ক (সেক্টর ফাইভ) পর্যন্ত অরেঞ্জ লাইনের পরিষেবা চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই শুরু করে ফেলা যাবে। দীর্ঘদিন ধরে কেন্দ্র ও রাজ্যের জটে আটকে ছিল চিংড়িঘাটায় ৩৬৬ মিটারের মেট্রোর। আজ থেকে যা শুরু হবে। অবশেষে অফিসযাত্রীদের জন্য স্বস্তির খবর এটাই যে, অরেঞ্জ লাইনের এই বকেয়া অংশটির নির্মাণ শেষ হলেই গড়িয়া থেকে বিমানবন্দর (সেক্টর ফাইভ হয়ে) যাতায়াত হবে আরও দ্রুত।

অন্যদিকে, রবিবার ব্লু লাইনে মেট্রো আংশিক বন্ধ থাকবে। আগামী ১৭ মে (রবিবার) শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশনের মধ্যে ট্র্যাফিক ব্লক করা হবে। ফলে ওই অংশে মেট্রো চলবে না। পরিষেবা থাকবে দক্ষিণেশ্বর থেকে উত্তমকুমার পর্যন্ত। শহিদ ক্ষুদিরাম স্টেশনে রেক রিভার্সাল বা ট্রেন ঘোরানোর ব্যবস্থা তৈরির কাজের জন্য এই ব্লক নেওয়া হচ্ছে। কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কার ও পুনর্বাসনের কাজের জন্য এই ব্যবস্থা প্রয়োজন। দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত মেট্রো চালু থাকবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.