সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে নীতি আয়োগের বৈঠকের দিন পালটে ফেলল কেন্দ্র। ১৬ জুন নয়, ১৭ জুন বৈঠকে হবে দিল্লিতে। সেদিন নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীও যোগ দিতে পারেন বলে খবর।
[আরএসএসের অনুষ্ঠানে যোগ দেওয়ায় অসন্তুষ্ট কংগ্রেস, ইফতারে ডাক প্রণবকে]
কোন পথে হবে দেশের উন্নয়ন? পাঁচ বছর অন্তর রূপরেখা চুড়ান্ত করে দিত যোজনা কমিশন। সেই নেহেরু জমানা থেকে এমনটাই হয়ে আসছিল। কিন্তু, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন যোজনা কমিশনে রাজ্যগুলির কোনও প্রতিনিধিত্ব ছিল না। ফলে রাজ্যের সমস্যা যেমন উপেক্ষিত থেকে যেত, তেমনি আবার উন্নয়ন সংক্রান্ত যোজনা কমিশনের রূপরেখা বা নির্দেশিকা সব রাজ্যে সমানভাবে ফলপ্রসূও হত না। যোজনা কমিশনের অবলুপ্তি ঘটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বদলে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে তৈরি করা হযেছে নীতি আয়োগ। যোজনা কমিশনের মতোই নির্দিষ্ট সময়ের ব্যবধানে দিল্লিতে বৈঠক হয় নীতি আয়োগের। বৈঠকে মুখ্যমন্ত্রীদের আলোচনা করে কেন্দ্রের ভবিষ্যৎ কর্মসূচি চূড়ান্ত করেন প্রধানমন্ত্রী। আগামী ১৬ জুন সেই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু, সেদিন আবার ইদ। ইদের দিন নীতি আয়োগের বৈঠক করা নিয়ে আপত্তি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে জানানো হয়েছিল, ইদের দিন মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি। তাঁর পক্ষে দিল্লিতে গিয়ে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া সম্ভব নয়। বস্তুত, উৎসবের সময়ে রাজ্যের বাইরে থাকতে পছন্দও করেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর ইদের দিনে রেড রোডের নমাজেও অংশ নেন তিনি।
মুখ্যমন্ত্রীর দাবি মেনে নীতি আয়োগের বৈঠক একদিন পিছিয়ে দিল কেন্দ্র। ১৬ জুন নয়, দিল্লিতে নীতি আয়োগের বৈঠক হবে ১৭ জুন। দিন বদলের কথা জানিয়ে নবান্নকে কেন্দ্র চিঠিও পাঠিয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ১৭ জুন দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
[১৯ বছর পর বাবার ব্যাটালিয়নেই যোগ কারগিল শহিদের পুত্রের]
সর্বশেষ খবর
-
দেবীর ভোগে ইলিশ-চিংড়ি, অসুরের ভাগে সুরা, বাংলার এই দুর্গাপুজোয় আজও অটুট রীতি
-
নজরকাড়া সেট-দু’মাসব্যাপী লঙ্কা দহন দৃশ্যের শুটিং, ভারতীয় সিনেমায় ইতিহাস গড়ল ‘রামায়ণ’
-
গণসঙ্গীতের পাশাপাশি র্যাপ, জেন জি’কে কাছে টানতে সিপিএমের নতুন কর্মসূচি বারাসতে
-
এয়ার ইন্ডিয়ার ঘটনায় শিক্ষা, দেশের সব পাইলটের মাদক পরীক্ষা জুলাইয়ের মধ্যে! নির্দেশিকা ডিজিসিএ-র
-
ব্রিকসের মেনুতে মিলেমিশে ভারতের আস্বাদ, কাশ্মীরি আখরোট থেকে তামিলনাড়ুর মুরুক্কু, বাংলার কোন পদ?