স্টাফ রিপোর্টার: আবার বঞ্চিত বাংলা৷ মঙ্গলবার কেন্দ্রের তরফে তৃতীয় দফায় স্মার্ট সিটির তালিকা প্রকাশ করা হয়েছে৷ দেশের বারোটি রাজ্যের সাতাশটি শহরকে এই তালিকায় স্থান দেওয়া হলেও তাতে বাংলার কোনও শহর নেই৷ উত্তরপ্রদেশ থেকে এবারের তালিকায় তিনটি শহরের নাম রয়েছে৷ তার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসীও রয়েছে৷ আগামী বছর দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ, গুজরাত ও পাঞ্জাবের বিধানসভা নির্বাচন৷ পাঞ্জাবের দু’টি শহর অমৃতসর ও লুধিয়ানা এবং গুজরাতের ভদোদরা এদিনের তালিকায় ঠাঁই পেয়েছে৷ অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তীর্থস্থান তিরুপতিও স্মার্ট সিটির তালিকায় এসেছে৷
সম্প্রতি যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেশের বিজেপিশাসিত রাজ্যগুলিকে সুবিধা দেওয়া হয়েছে বলে বিরোধীরা অভিযোগ করেছেন৷ পশ্চিমবঙ্গ, বিহারের মত রাজ্যের কোনও শহরের নাম এবারেও তালিকাতে নেই৷ এখনও পর্যন্ত স্মার্ট সিটির তালিকায় পশ্চিমবঙ্গের নিউটাউনই জায়গা পেয়েছে৷ দেশের ষাটটি শহরকে আন্তর্জাতিক মানের পরিষেবাসম্পন্ন্ স্মার্ট সিটি করার জন্য কেন্দ্র পাঁচ বছরে আটচল্লিশ হাজার কোটি টাকা খরচ করবে৷ প্রকল্পে থাকা শহর প্রতি বছর একশো কোটি টাকা পাবে৷
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?