স্টাফ রিপোর্টার: রাস্তায় নতুন টোটো আর নয়৷ বেপরোয়া টোটোয় লাগাম পরাতে নির্দেশের পর ফের সক্রিয় উচ্চ আদালত৷ আগে দেওয়া একটি নির্দেশের ভিত্তিতে শুক্রবার রাজ্যের তরফে বেআইনি টোটো নিয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জানিয়ে আদালতে হলফনামা পেশ করা হয়৷
তখন হাই কোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চ রাজ্যে আর কোনও টোটো যেন পথে না নামে তার জন্য ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছে৷ এরই মধ্যে আর একটি বিষয়ে অত্যন্ত গুরুত্ব আরোপ করে বিচারপতি জানিয়ে দিয়েছেন, দুর্ঘটনায় বিমার সুবিধা পাওয়া উচিত৷ তবে ক্ষতিপূরণের বিষয়টি তিনি ছেড়ে দিয়েছেন সরকারের উপর৷ জেলা তো বটেই, কলকাতা লাগোয়া শহরতলিতেও টোটোর দাপট রয়েছে৷ ধীরগতির বাহন হয়েও জাতীয় সড়কে যাত্রী পরিবহণ নিয়ে ক্ষোভ বাড়ছিল৷
প্রতিদিনই কোথাও না কোথাও টোটোর সঙ্গে অটো, বাস বা অন্যান্য গাড়ির চালকদের সঙ্গে ঝামেলা লেগেই রয়েছে৷ এই পরিস্থিতিতে বিধাননগর, হাওড়া ও কলকাতায় টোটো নিয়ে বেশ কিছু মামলা হয়৷ আদালত এ বিষয়ে রাজ্যকে হলফনামা জমা দিতে বলেছিল৷ শুক্রবার সেই হলফনামা পেশ করে রাজ্য জানিয়ে দিল, আর্থ-সামাজিক কারণেই টোটো বন্ধ করা যায়নি৷ তবে এ বিষয়ে নির্দিষ্ট নীতি নেওয়া হচ্ছে৷ মোটর ভেহিকল আইন সংশোধন করে টোটোকে তার এক্তিয়ারে আনার চেষ্টা করা হচ্ছে৷ এজন্য কেন্দ্রের সম্মতি চাওয়া হয়েছে৷ রাজ্যে প্রায় ১ লাখ কুড়ি হাজার টোটো চলছে৷ মোটর ভেহিকল অ্যাক্ট আপগ্রেড করার জন্য কেন্দ্রের সম্মতি পেলেই পরিস্থিতি বদলে যাবে৷ তখন বিচারপতি জানান, কিন্তু এর মধ্যে যেন কোনও নতুন টোটো না নামে তা দেখতে হবে৷ তা ছাড়া দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণের দিকটিও সরকারকে দেখতে হবে৷
সর্বশেষ খবর
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে
-
রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে অশোক ভট্টাচার্য, কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা?
-
উনিশেই সেরার শিরোপা, ইতিহাস গড়ে ফরাসি ওপেনের নতুন রানি মীরা আন্দ্রিভা