সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আপাতত বিজেপিতে যাচ্ছি না’৷ সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন বৈশাখি বন্দ্যোপাধ্যায়৷ তবে জিইয়ে রাখলেন, আগামী দিনে রাজনীতিতে আসার জল্পনা৷ জানালেন ‘আজ যাচ্ছি না মানে, আগামী দিনে যাব না এমনটাও নয়৷’
[তৃণমূল প্রার্থী হয়ে সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার নুসরত-মিমি ]
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কোনও রাজনৈতিক দলের সদস্য না হয়ে কেবলমাত্র প্রার্থী হওয়া জন্য আমি যোগদান করতে পারব না৷ এটা আমার নীতির বিরুদ্ধ৷’ তবে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বৈশাখি বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নেন যে, তাঁর সঙ্গে বিজেপির তরফে যোগাযোগ করা হয়েছিল৷ কোনও বিজেপি নেতার নাম উল্লেখ না করেই তিনি বলেন, ‘গত ২ মার্চ এক বিজেপি নেতা আমাকে ফোন করেন৷ বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেন৷ সময় নিয়ে ভাবনা-চিন্তা করে আমাকে মতামত জানাতে বলেন৷ কিন্তু আমি আপাতত যাচ্ছি না৷’ তিনি অভিযোগ করেন, ‘ডায়মন্ড হারবার থেকে তিনি প্রার্থী হতে পারেন, কেবলমাত্র এই আশঙ্কা থেকেই তাঁর উপরে হামলা হয়েছে৷ যা ঠিক নয়৷’
[মৈত্রীর বার্তা নিয়ে রিকশা চালিয়ে ইমরানের দেশে গড়িয়ার সত্যেন দাস]
এখন বিজেপিতে যোগদানের কথা উড়িয়ে দিলেও, আগামী দিনে রাজনীতিতে আসার জল্পনা জিইয়ে রাখেন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের এই বিশেষ বন্ধু৷ এদিন সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘আমি এখন কোনও রাজনৈতিক দলের সদস্য নই৷ আমার সঙ্গে তৃণমূলের যে ক্ষীণ সম্পর্ক ছিল, তা গতবছরই শেষ হয়ে গিয়েছে৷ এখন আমি কোনও রাজনৈতিক দলের সদস্য নই৷ ফলে আমার সঙ্গে কথা যে কেউ কথা বলতেই পারেন৷ আমি দরজা খুলে রেখেছি৷ আগামী দিনে রাজনীতিতে আসতেই পারি৷’
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির