Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
Susanta Ghosh

বিপুল অঙ্কের তোলা আদায়ের অভিযোগ! পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে মামলা হকারদের

ব‌্যবসায়ীদের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত কাউন্সিলর ও তাঁর সঙ্গীরা বলে দেন, কোন ব‌্যবসায়ী কত বড় দোকান পাবেন। সেইমতো তাঁদের রেটচার্ট করে দেওয়া হয়।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুন ১, ২০২৬, ০০:২৭

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুন ১, ২০২৬, ০০:২৭

options
link
বিপুল অঙ্কের তোলা আদায়ের অভিযোগ! পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে মামলা হকারদের zoom
সুশান্ত ঘোষ। ফাইল ছবি।
Advertisement

হকারদের কাছ থেকে বিপুল টাকা তোলা আদায়ের অভিযোগ। ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন হকাররা। একই সঙ্গে সুশান্ত ঘোষের আরও অন্তত সাতজন সঙ্গীর বিরুদ্ধেও পূর্ব কলকাতার আনন্দপুর থানায় দায়ের হয়েছে অভিযোগ। হকারদের অভিযোগ, গত কয়েক বছরে প্রায় তিন কোটি টাকা ‘হাতিয়েছেন’ ওই কাউন্সিলর ও তাঁর সঙ্গীরা। আনন্দপুরের একটি বাজারের হকার্স কমিটির অন্তত ১৩০ জন ব‌্যবসায়ী এই অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, গত ২০২২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বাজারে নতুন টিন  ও  শাটারের দোকান তৈরি হয়। ব‌্যবসায়ীদের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত কাউন্সিলর ও তাঁর সঙ্গীরা বলে দেন, কোন ব‌্যবসায়ী কত বড় দোকান পাবেন। সেইমতো তাঁদের রেটচার্ট করে দেওয়া হয়। ওই রেটচার্ট অনুযায়ী ব‌্যবসায়ীদের টাকা দিতে হয়। এ ছাড়াও বেশ কিছু দোকানও বানানো হয়। একেকটি দোকান কাউন্সিলর ও তাঁর সঙ্গীরা ৬ লাখ টাকা করে বিক্রি করেন বলে অভিযোগ।

Advertisement

অভিযোগ উঠেছে, প্রায় তিন কোটি টাকার দোকান বিক্রি হয়েছে। ব‌্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই সোচ্চার হয়েছেন ওই ব‌্যবসায়ীরা। পুলিশের কাছে তাঁদের আবেদন, যে অতিরিক্ত টাকা তাঁদের কাছ থেকে নেওয়া হয়েছে, তা যেন তাঁদের ফেরত দেওয়ার ব‌্যবস্থা করা হয়।

যেহেতু চার বছর আগে থেকে টাকা নেওয়ার অভিযোগ, তাই পুলিশ ব‌্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে পুরনো ধারায় তোলাবাজির মামলা শুরু করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.