সুব্রত বিশ্বাস: ছটপুজোর ভিড় সামলাতে দেশজুড়ে হিমশিম দশা রেলের (Indian Railways)। সুরাট স্টেশনে পদপিষ্টের ঘটনা ও বুধবার তিনটি ট্রেনে আগুন লাগার পর সব জোনকে সতর্ক করল রেল বোর্ড। জিএমদের পথে নেমে তদারকির পাশাপাশি সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে কড়া নির্দেশ দিল রেল বোর্ড। নির্দেশের পরই বৃহস্পতিবার হাওড়া, শিয়ালদহ ও কলকাতা স্টেশন রেল আধিকারিকদের নিয়ে ঘুরে দেখেন পূর্ব রেলের জিএম অমরপ্রকাশ দ্বিবেদী। অত্যাধিক ভিড়ে যাত্রীরা যাতে ট্রেনে চড়ার উপযুক্ত সময় পান সেজন্য ছাড়ার এক ঘণ্টা আগে কারশেড থেকে প্ল্যাটফর্মে এনে ট্রেন দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ট্রেন স্টেশনে আসার পনেরো মিনিটের মধ্যে প্রত্যেক কোচে আলো ও পাখা চালু করতে হবে। ট্রেনগুলিতে ভিড়ের চাপ অতিরিক্ত হওয়ার কারণ সাধারণ শ্রেণির কোচ কমিয়ে এসি কোচ বাড়ানো, এমনটাই মনে করছে রেলের আধিকারিকদের একাংশ।
[আরও পড়ুন: শ্লীলতাহানির শিকার মা, মেয়ে ও হবু বউমা, ছেঁড়া হল পোশাক! পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক নিগৃহীতারা]
ছটপুজোয় ট্রেনগুলিতে ভিড় বাড়ায় ফের হাওড়া-পাটনা ও হাওড়া-গয়ার মাঝে বিশেষ ট্রেন চালাচ্ছে রেল। পাশাপাশি পানীয় জল, শৌচালয়, খাবারের যেন কোনওরকম অভাব না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছে রেল। এককভাবে যাত্রা করা মহিলা, বয়স্ক ও শিশুদের উপর নজর রাখার সঙ্গে অপরাধী এড়িয়ে চলার জন্য যাত্রীদের সতর্ক করে চলেছে আরপিএফের বিশেষ প্রচার শাখা। পাশাপাশি অ্যাড্রেস সিস্টেমে যাতে স্পষ্টভাবে ঘোষণা হয় সেদিকে লক্ষ্য রখার নির্দেশও দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: মেয়ের বিয়ের ১০ দিন আগে উদ্ধার বাবার ঝুলন্ত দেহ! গয়না কিনতে না পারায় চরম সিদ্ধান্ত?]
সর্বশেষ খবর
-
লিভ ইন সঙ্গীকে খুন! ঘটনাস্থলে নিয়ে গিয়ে অভিযুক্তকে দড়ি দিয়ে বেঁধে মার পুলিশের, ভিডিও ভাইরাল
-
উইকএন্ড পার্টিতে মদের ফোয়ারা, পরপর ৯ জনের মৃত্যু! নেপথ্যে বিষমদ?
-
সক্রিয় মৌসুমি অক্ষরেখায় সোম থেকেই বঙ্গে ফের বাড়বে বৃষ্টি, জারি হলুদ সতর্কতা
-
হিন্দু অনুষ্ঠানে বিধর্মীদের প্রবেশ নয়, মহারাষ্ট্রে গরবা’য় মুসলিমদের নিষিদ্ধ ঘোষণা বিশ্ব হিন্দু পরিষদের
-
সন্তানের হাত ধরে যোগাসনের আন্তর্জাতিক মঞ্চে মা! থাইল্যান্ড পাড়ি শান্তিপুরের মা-ছেলে জুটির