সুব্রত বিশ্বাস: ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রবেশ মূল্য বাড়ছে। আগামী ১৫ মে থেকে বাড়তি টিকিটের মূল্য কার্যকর হবে। বাগান ও গ্যালারি দর্শনের মূল্য ভারতীয় দর্শকদের ক্ষেত্রে ২০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৩০ টাকা। বিদেশি পর্যটকদের ক্ষেত্রে ২০০ টাকার টিকিটের মূল্য বেড়ে হচ্ছে ৫০০। ২০১৫ সালের পর টিকিটের মূল্য বৃদ্ধির কারণ সম্পর্কে ভিক্টোরিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শকদের স্বাচ্ছন্দ্য বৃদ্ধির কারণেই বাড়ছে খরচের বহর। এজন্য কেন্দ্রীয় তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
[রোমিওদের থেকে আত্মরক্ষা করতে প্রশিক্ষণ নেবেন ‘তেজস্বিনী’রা]
উল্লেখ্য, বাগান ও গ্যালারির নির্ধারিত টিকিটের মূল্য বাড়লেও শুধু বাগানে ঢোকার ক্ষেত্রে প্রযোজ্য টিকিটের মূল্য বাড়ছে না। ১০ টাকাই থাকছে। ভারতীয়দের ক্ষেত্রে বাড়তি ভাড়া খুব বেশি না হলেও বিদেশি পর্যটকদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বাড়ছে। এই প্রসঙ্গে ভিক্টোরিয়ার প্রশাসনিক আধিকারিক নিশীথকুমার দাস জানিয়েছেন, বছরে গড়ে ৪৫ থেকে ৫০ হাজার বিদেশি পর্যটক ভিক্টোরিয়াতে আসেন। ভারতীয়রা সংখ্যাটা ৩৫ লক্ষের উপর। এত সংখ্যক দর্শনার্থীর জন্য অনেক রকম সুবিধা বাড়ানো হয়েছে। ফলে খরচ অত্যধিক মাত্রায় বেড়েছে। সুবিধার মধ্যে রয়েছে বেঞ্চের সংখ্যা বাড়ানো, প্রবীণদের জন্য গল্ফ কোর্ট, প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা ও আলাদা বাথরুম, তিনটি পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা। নতুন এসি গ্যালারি তৈরি করা হচ্ছে। পাশাপাশি ভিক্টোরিয়ার ভিতরের দপ্তরগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ফলে জায়গা ফাঁকা হয়েছে। সেখানে খোলা হবে নতুন-নতুন গ্যালারি। এই গ্যালারিতে স্থান পাবে স্টোরে থাকা প্রত্নতত্ত্ব সামগ্রী। যার মধ্যে পুরনো কয়েন, স্ট্যাম্প, পেন্টিং। পেন্টিং-এর মধ্যে রয়েছে আর্লি বেঙ্গল, ড্যানিয়েল ও অবনীন্দ্রনাথের বহু দুষ্প্রাপ্য ছবি।
২০১৫ সালে পরিচ্ছন্নতার নিরিখে ভারতে সেরা শিরোপা পায় ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই স্থাপত্যের সৌন্দর্যের পাশাপাশি রয়েছে গ্যালারির উৎকর্ষতা ও আকর্ষণ। বাগানের পরিবেশও মনোরম। ভোরে কলকাতাবাসী এই বাগানে ভ্রমণ করতে আসেন। এখন এই ভ্রমণের জন্য বার্ষিক ২০০০ টাকা দিতে হয়। প্রবীণ নাগারিকদের জন্য ১০০০ টাকা। নিশীথবাবু জানিয়েছেন, ভিক্টোরিয়ার গ্যালারিতে যে সামগ্রী প্রদর্শিত হচ্ছে তা অধিগৃহীত সম্পদের দশ থেকে বারো শতাংশ। বাকি প্রায় নব্বই শতাংশই অদেখা, যা ভিক্টোরিয়ার স্টোরে পড়ে রয়েছে। তা ক্রমান্বয়ে বাইরে আনা হবে এক এক করে। এজন্য খরচও প্রচুর।
[শহরের ফুটপাত থেকে মাটি ফুঁড়ে বেরিয়ে এল ধোঁয়া, ছড়াল চাঞ্চল্য]
সর্বশেষ খবর
-
‘আমরাই গরমিল খুঁজে বার করেছি’, বয়স বিতর্কে বিধায়কের মন্তব্যের পালটা সৌরভের
-
তিনদিনের ভারত সফরে দিল্লিতে পুতিন, ব্রিকসের আগে শুক্রেই মোদির সঙ্গে বৈঠক, বড় বার্তার অপেক্ষায় বিশ্ব
-
আন্দোলনে উপচে পড়ছে নতুন প্রজন্মের ভিড়, তবু সিপিএমে বাড়ছে না সদস্য!
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের