১ জুন থেকে সরকারি বাসে ফ্রিতে যাতায়াত শুরু হয়েছে মহিলাদের। এসি, নন-এসি সব ধরনের বাসেই মিলছে সুবিধা। সাত দিন পার। গত সাতদিনের হিসাব বলছে, ১৪ শতাংশ মহিলা যাত্রী বেড়েছে সরকারি বাসে। পরিবহণ দপ্তরসূত্রে খবর, আগে যেখানে সরকারি বাসে মহিলা যাত্রী চড়তেন ৪২-৪৩ শতাংশ, তা বেড়ে এখন হয়েছে ৫৬ শতাংশ। এই বাড়তি ১৪ শতাংশের বেশিরভাগই আবার বেড়েছে সরকারি এসি বাসে। যাঁরা অতীতে কখনও এসি বাসে চড়েননি, তাঁরাও এখন এই বাসের সওয়ারি। এক কথায় সরকারের এই সিদ্ধান্তে ব্যাপক খুশি মহিলারা।
কী ভাবে চলছে এই পরিষেবা? বাসে সওয়ার প্রত্যেক মহিলা যাত্রীকেই দেওয়া হচ্ছে জিরো ব্যালান্স টিকিট। তবে কন্ডাক্টর সেই যাত্রীর থেকে জেনে নিচ্ছেন, ঠিক কোথা থেকে কোথায় যাবেন, সেই দূরত্ব দিয়ে শূন্য টাকার টিকিট ইস্যু করছেন। তবে এই সাতদিনে মহিলা যাত্রীদের মোট কত টাকার টিকিট ইস্যু হয়েছে, সেই হিসাব এখনও কথা হয়নি দপ্তরের। নবান্ন সূত্রে খবর, মহিলাদের ফ্রিতে যাতায়াতের জন্য খরচ বাবদ পাঁচটি নিগমকে সাড়ে ১২ কোটি টাকা করে আগেই দিয়ে দিয়েছে অর্থদপ্তর। তা খরচের পর পুনরায় প্রতি মাসে মহিলাদের বাসভাড়ার খরচ নিগমগুলোকে দেবে নবান্ন। সিএসটিসি, সিটিসি, ডব্লুবিএসটিসি, এসবিএসটিসি এবং এনবিএসটিসিকে এই টাকা দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
পরিবহণ দপ্তর সূত্রে খবর, এই পরিষেবা শুরুর আগে যে সমীক্ষা হয়েছিল, তাতে দেখা যায় কলকাতা ও শহরতলি মিলিয়ে দিনে ১ লক্ষ ৮০ হাজার থেকে ২ লক্ষ যাত্রী বাসে সরকারি বাসে চড়েন। অর্থাৎ হিসাব অনুযায়ী আপাতত হাজার পঁচিশেক যাত্রী বর্তমানে বেড়েছে। এসি, নন-এসি মিলিয়ে একেক ট্রিপে প্রায় ৬০০-র মতো বাস নামছে এখন রাস্তায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সুরেন্দ্রনাথে ‘বেডরুম’ থেকে নিয়োগ দুর্নীতি, উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রিত্ব পেয়ে ঝোড়ো ব্যাটিং জগন্নাথের
-
‘আঁধার করে আসে’… বিকেলেই নামল রাত, কলকাতাজুড়ে প্রবল বৃষ্টিপাত
-
বাংলার খেলাকে ধ্বংস করেছেন অরূপ! ময়দানকে স্বজনপোষণমুক্ত করার অঙ্গীকার নয়া ক্রীড়ামন্ত্রীর
-
অরূপ-স্বরূপের ফ্ল্যাটে পাপের সুরক্ষিত আড়াল! গোপন ঘরে পাপের ধুলো
-
মৃতের পরিবারকে দেওয়া আর্থিক সাহায্যেও কাটমানি! গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত প্রধান