Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

ভেঙে পড়ল যুবভারতীর দেওয়াল, মৃত্যু এক শ্রমিকের

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০১৮, ১৮:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০১৮, ১৮:৫৯

options
link
ভেঙে পড়ল যুবভারতীর দেওয়াল, মৃত্যু এক শ্রমিকের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার যুবভারতীতে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক শ্রমিক। ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

মৃতের নাম বাপন সর্দার। বর্ধমানের বাসিন্দা তিনি। পেশায় শ্রমিক বাপন এদিন দুপুরে সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামের ভিতর মেরামতির কাজ করছিলেন। দুপুর আড়াইটের সময় ঘটে দুর্ঘটনা। সল্টলেক স্টেডিয়ামের তিন ও চার নম্বর ব়্যাম্পের নিচে চলছে মেরামতির কাজ। সেই সময়ই সেখানকার নির্মীয়মান একটি দেওয়াল ভেঙে পড়ে। তার নিচেই চাপা পড়ে যান ওই শ্রমিক। ঘটনাস্থলে ছুটে আসেন অন্যান্য শ্রমিকরা। ইটের স্তূপ সরিয়ে বাপনকে উদ্ধার করেন তাঁরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ‘ক্লান্ত’ ডিভিলিয়ার্স]

এই ঘটনায় বিধাননগর দক্ষিণ থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয়েছে। জানা গিয়েছে, কাজ করার সময় বাপনের গায়ে কোনও নিরাপত্তার আবরণ ছিল না। তিনি নিজে তা গায়ে চাপাননি নাকি এমন কোনও ব্যবস্থাই নেই তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এমন ঘটনা নিঃসন্দেহে প্রশ্ন তুলে দিল শ্রমিকদের নিরাপত্তা নিয়ে। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে স্টেডিয়াম কর্তৃপক্ষের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

[মল্লিকবাজারে বহুতলে আগুন, আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়লেন স্থানীয় বাসিন্দারা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.