Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
TMC

তৃণমূলে সাংগঠনিক রদবদল, বীরভূম-কলকাতা উত্তরে কোর কমিটিতেই আস্থা

একাধিক জেলায় চেয়ারপার্সন, সভাপতি বদল করা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২৫, ১৮:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২৫, ১৮:০৯

options
link
তৃণমূলে সাংগঠনিক রদবদল, বীরভূম-কলকাতা উত্তরে কোর কমিটিতেই আস্থা zoom
ফাইল ছবি।
Advertisement

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: শাসকদলে সাংগঠনিক রদবদল নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। শুক্রবার তাতে সিলমোহর পড়ল। একাধিক জেলা সংগঠনে রদবদল করল তৃণমূল। বীরভূম এবং কলকাতা উত্তরে জেলা সভাপতির পদ বাদ দিয়ে কোর কমিটিতে আস্থা রাখা হল। দুই জেলারই বিধায়কদের নিয়ে তৈরি হল কোর কমিটি। বীরভূমের ৭ সদস্যের কোর কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর আর আলাদা করে কোনও পদ রইল না। এখন থেকে শুধুমাত্র কোর কমিটির সদস্য তিনি। এছাড়া উত্তর কলকাতায় ৯ জন বিধায়ককে নিয়ে তৈরি হল কোর কমিটি। এছাড়া বেশ কয়েকটি জেলায় চেয়ারপার্সন, সভাপতি বদল হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, বীরভূমে সাত সদস্যের কমিটিতে রয়েছেন, অনুব্রত মণ্ডল, অভিজিৎ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, সুদীপ্ত ঘোষ, কাজল শেখ। এছাড়া দুই সাংসদ শতাব্দী রায়, অসিত মাল কোর কমিটির আমন্ত্রিত সদস্য। উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল  জেলবন্দি হওয়ার পর ২০২২ সালে জেলা সংগঠনের কাজকর্মের জন্য কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। পরে অনুব্রত ফেরার পরও কোর কমিটিই কাজ চালাচ্ছিল। মমতা বারবার বার্তা দিয়েছেন, বীরভূম দলের সংগঠনের সমস্ত ভার এই কোর কমিটির। সেই কোর কমিটিই আরও সম্প্রসারিত করে চূড়ান্ত ভার দেওয়া হল তার উপর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এদিকে, একই মডেল কলকাতা উত্তরেও। এখানেও জেলা সভাপতি পদ বাদ দিয়ে তৈরি করে দেওয়া হল কোর কমিটি। ৯ সদস্যের এই কোর কমিটিতে রয়েছেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, অতীন ঘোষ, শশী পাঁজা, পরেশ পাল, সুপ্তি পাণ্ডে, স্বর্ণকমল সাহা, স্বপন সমাদ্দার, জীবন সাহা, বিবেক গুপ্ত। এতদিন কলকাতা উত্তরের জেলা সভাপতির পদ সামলেছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবার জেলা চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.